IQNA

10:33 - April 28, 2026
সংবাদ: 3479091

লেবাননে পুনরায় শুরু হলো কুরআন শিক্ষা কার্যক্রম

ইকনা- লেবাননে পবিত্র কুরআন শিক্ষার কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। কারবালার পবিত্র হোসাইনী দরবারের আন্তর্জাতিক কুরআন প্রচার কেন্দ্রের উদ্যোগে এই কোর্সগুলো আবার চালু করা হয়েছে।

লেবাননে পুনরায় শুরু হলো কুরআন শিক্ষা কার্যক্রম

সংবাদ সূত্রে জানা যায়, লেবাননে অবস্থিত এই কেন্দ্রের বিভিন্ন শাখা এবং দারুল কুরআন ইমাম আলী (আ.)-এর মাধ্যমে পূর্বে বিভিন্ন শহর ও গ্রামে সফল কুরআনিক কার্যক্রম পরিচালনার পর পুনরায় এসব কোর্স চালু করা হয়েছে।

কেন্দ্রের লেবানন শাখার দায়িত্বশীল সাইয়্যেদ আলী আবুল হাসান জানান, এসব কোর্সের মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের মধ্যে কুরআনিক সংস্কৃতি জোরদার করা এবং ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠা করা।

তিনি আরও বলেন, এই কর্মসূচির আওতায় তাজবীদসহ কুরআন তিলাওয়াতের নিয়ম, শুদ্ধভাবে কুরআন পাঠ, মায়েদের জন্য কুরআনিক ধারণা, নৈতিক শিক্ষা, আহলে বাইত (আ.)-এর জীবনাদর্শ এবং ফিকহ বিষয়ক সেমিনার অন্তর্ভুক্ত রয়েছে।

তিনি উল্লেখ করেন, রমজান মাসে লেবাননের বিভিন্ন শহর ও গ্রামে কুরআন মাহফিল, খতমে কুরআন ও প্রতিযোগিতার সফল আয়োজনের পর শাওয়াল, জিলকদ ও জিলহজ মাসেও এই কোর্সগুলো চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, এই উদ্যোগ শিক্ষার্থী ও আগ্রহীদের জন্য কুরআন শেখা অব্যাহত রাখা এবং কুরআনের সঙ্গে সম্পৃক্ত থাকার একটি গুরুত্বপূর্ণ সুযোগ সৃষ্টি করবে।

কেন্দ্রটি জানিয়েছে, এই কার্যক্রমের মাধ্যমে তাত্ত্বিক ও ব্যবহারিক শিক্ষার সমন্বয়ে কুরআনিক পরিচয় ও ধর্মীয় জ্ঞান বৃদ্ধি করা হচ্ছে, যা অংশগ্রহণকারীদের ওপর ইতিবাচক প্রভাব ফেলছে।

4348766

captcha