IQNA

মালয়েশিয়ার সেলাঙ্গরে ইসলাম গ্রহণের নতুন রেকর্ড

11:09 - May 10, 2026
সংবাদ: 3479144
ইকনা (আন্তর্জাতিক কুরআন সংবাদ সংস্থা): মালয়েশিয়ার সেলাঙ্গর ইসলামী ধর্মীয় পরিষদের (MAIS) প্রেসিডেন্ট ঘোষণা করেছেন যে, ২০২৫ সালে এই রাজ্যে ইসলাম গ্রহণকারীর সংখ্যা রেকর্ড পরিমাণে বেড়েছে।

মিডিয়া সেলাঙ্গরের প্রতিবেদন অনুসারে, সেলাঙ্গর ইসলামী ধর্মীয় পরিষদের প্রধান সালেহুদ্দিন সাইদিন জানিয়েছেন, চলতি বছরে মোট ১৬৭৫ জন ব্যক্তি এই রাজ্যে ইসলাম গ্রহণ করেছেন।

তিনি বলেন, এর মধ্যে ৭৭২ জন (৮২.১ শতাংশ) ধর্মান্তরণ ব্যবস্থাপনা কেন্দ্র (PPP)-এর মাধ্যমে নিবন্ধিত হয়েছেন, যার মধ্যে মসজিদ ও ইসলামী বেসরকারি সংস্থা (PIBK) অন্তর্ভুক্ত। বাকিরা MAIS-এর কেন্দ্রীয় কার্যালয় ও জেলা ইসলামী ধর্মীয় কার্যালয়ের মাধ্যমে নিবন্ধিত হয়েছেন।

সালেহুদ্দিন আরও জানান, এসব কেন্দ্রের ভূমিকার স্বীকৃতিস্বরূপ ৯৪,০০০ রিঙ্গিত (মালয়েশিয়ান টাকা) বিতরণ করা হয়েছে, যা যাকাত তহবিল থেকে সরবরাহ করা হয়েছে। ৪১টি কেন্দ্রের মধ্যে প্রত্যেককে নিবন্ধনের সংখ্যা অনুসারে ১০০ থেকে ২৪,৪০০ রিঙ্গিত পর্যন্ত দেওয়া হয়েছে।

তিনি বলেন, সেলাঙ্গর ইসলামী কল্যাণ সংস্থা (PERKIM) শাখা সবচেয়ে বেশি নিবন্ধনের জন্য সর্বোচ্চ অনুদান পেয়েছে। এছাড়া হেদায়েত কেন্দ্র ফাউন্ডেশন (HCF) এবং অন্যান্য দাওয়াহ সংস্থাগুলোও উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে।

বর্তমানে MAIS সেলাঙ্গরজুড়ে ৪১টি ধর্মান্তরণ কেন্দ্র পরিচালনা করছে, যাতে সাধারণ মানুষের জন্য ইসলাম গ্রহণের প্রক্রিয়া আরও সহজ ও কার্যকর হয়। 4351370#

captcha