IQNA

আজ থেকে শুরু হচ্ছে ওমরাহ ভিসা ইস্যু

10:51 - May 17, 2026
সংবাদ: 3479176
ইকনা: সৌদি আরব এক মাসের বিলম্বের পর আজ ২৭ এপ্রিল (১ জিলহজ্জ) থেকে বিদেশি ওমরাহ যাত্রীদের জন্য ভিসা ইস্যু শুরু করছে।

সাবানিউজের বরাত দিয়ে জানানো হয়েছে, সৌদি কর্তৃপক্ষ আজ থেকে ওমরাহ ভিসা ইস্যু শুরু করবে। তবে ওমরাহ যাত্রীদের গ্রহণ শুরু হবে দুই সপ্তাহ পর।

গত বছর সৌদি আরব জিলকদ মাসের প্রথম দিক থেকেই ভিসা ইস্যু করত। কিন্তু এবার ‘নুসুক’ সিস্টেম আপডেট (ব্যক্তিগত তথ্য ও ভ্রমণ ইতিহাস যোগ) করার কারণে ভিসা ইস্যুতে এক মাসের বিলম্ব হয়েছে।

এবার হজের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার দুই দিন পর অর্থাৎ ১৪ জিলহজ্জ থেকে বিদেশি যাত্রীরা ওমরাহ পালন করতে পারবেন। তবে ইরানের হজ ও ওমরাহ সংস্থা এখনও ইরানি যাত্রীদের জন্য কোনো অনুমতি ঘোষণা করেনি। 4352627#

captcha