
এশিয়ানিউজের বরাত দিয়ে জানানো হয়েছে, ৬২ বছর বয়সী টান কাং হুই নামের এই ব্যক্তি গত বছর সেপ্টেম্বরে গ্রেপ্তার হয়েছিলেন। আদালত তাঁকে দোষী সাব্যস্ত করে ১৫ মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন।
বিচারক রায় দেওয়ার সময় বলেন, উপাসনালয়গুলোকে লক্ষ্য করে করা অপরাধগুলো সিঙ্গাপুরের মতো বহু-ধর্মীয় সমাজে জনশৃঙ্খলা ও সামাজিক সম্প্রীতির ওপর ব্যাপক প্রভাব ফেলে।
সিঙ্গাপুরে জাতি ও ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করতে পারে এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর আইন রয়েছে। ২০০৫ সালে দুই ওয়েবলগ লেখককে ইসলাম ও মালয়দের বিরুদ্ধে বিদ্বেষমূলক মন্তব্যের জন্য কারাদণ্ড দেওয়া হয়। ২০০৯ সালে এক খ্রিস্টান দম্পতিকে ইসলাম ধর্মের বিরুদ্ধে ট্র্যাক্ট বিতরণের দায়ে দণ্ডিত করা হয়।
সিঙ্গাপুরের ‘ধর্মীয় সম্প্রীতি রক্ষা আইন’ সরকারকে ধর্মীয় গোষ্ঠীগুলোর মধ্যে শত্রুতা ও অসহিষ্ণুতা ছড়ানোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের ক্ষমতা দিয়েছে। সরকার বারবার বলেছে যে, বহু-জাতি ও বহু-ধর্মীয় এই দেশে ধর্মীয় সম্প্রীতি রক্ষা করা জাতীয় অগ্রাধিকার। 4352509#