IQNA

ব্রিটিশ মুসলিমদের জনসংখ্যার গঠন নিয়ে নতুন গবেষণা

15:41 - May 18, 2026
সংবাদ: 3479182
ইকনা- ব্রিটেনের মুসলিম জনগোষ্ঠীর ওপর পরিচালিত এক নতুন জনসংখ্যাতাত্ত্বিক গবেষণায় উঠে এসেছে যে, দেশটির প্রায় অর্ধেক মুসলিমের বয়স ২৫ বছরের নিচে। এই তথ্য আগামী দশকে দেশটির রাজনীতি, শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক সেবা খাতে ব্যাপক প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে।

ইকনা নিউজ এজেন্সির প্রতিবেদন, আল-জাজিরা সূত্রে: ব্রিটেনের পরবর্তী রাজনৈতিক যুদ্ধক্ষেত্র হয়ে উঠতে পারে তরুণ মুসলিম ভোটাররা, যারা অনেক দ্রুত ভোটাধিকার লাভ করছে। ব্রিটিশ মুসলিম কাউন্সিল (এমসিবি) এই সপ্তাহে প্রকাশিত এক প্রতিবেদনে জানিয়েছে, ইংল্যান্ড ও ওয়েলসের মোট জনসংখ্যার ৬.৫ শতাংশ মুসলিম।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ব্রিটেনের মুসলিমদের গড় বয়স মাত্র ২৭ বছর, যা জাতীয় গড় বয়স থেকে ১৩ বছর কম। প্রায় অর্ধেক মুসলিমের বয়স ২৫-এর নিচে, যা তাদেরকে দেশের সবচেয়ে তরুণ ও দ্রুত বর্ধনশীল জনগোষ্ঠীতে পরিণত করেছে।

গবেষকরা বলছেন, যদি ভোটাধিকারের বয়স ১৬ বছরে নামিয়ে আনা হয়, তাহলে প্রায় দেড় লাখ নতুন মুসলিম ভোটার যোগ হতে পারে, যা রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হবে।

লন্ডন স্কুল অব ইকোনমিক্স অ্যান্ড পলিটিক্যাল সায়েন্সের রাজনীতি ও স্বাস্থ্য বিভাগের সহযোগী অধ্যাপক মিকদাদ আসারিয়া বলেন, “এই তরুণ প্রজন্ম ব্রিটেনে জন্মগ্রহণকারী এবং উচ্চশিক্ষিত। ভোটের বয়স ১৬ করা হলে দেশের রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আসবে।”

প্রতিবেদনে আরও উঠে এসেছে যে, ব্রিটেনের মুসলিম সমাজ অত্যন্ত বৈচিত্র্যময়। পাকিস্তানি, সোমালি, বাংলাদেশি, শ্বেতাঙ্গ নওমুসলিম ও আরবসহ বিভিন্ন সম্প্রদায় রয়েছে। এমসিবি’র গবেষণা কমিটির সদস্য আসারিয়া বলেন, “মুসলিম ভোটারদের একক ব্লক হিসেবে দেখার প্রবণতা রয়েছে, কিন্তু বাস্তবে তা সত্য নয়।”

প্রতিবেদনে অসমতা ও সংগ্রামের চিত্রও তুলে ধরা হয়েছে। প্রায় ১ লাখ ১০ হাজার মুসলিম পরিবার একক অভিভাবকের, যা জাতীয় গড়ের চেয়ে বেশি। বাড়ির মালিকানার হার মুসলিমদের মধ্যে মাত্র ৪১.৫ শতাংশ, যেখানে জাতীয় গড় ৬৩ শতাংশ।

তবে ইতিবাচক দিকও রয়েছে। গত দুই দশকে মুসলিম নারীদের অর্থনৈতিক কর্মকাণ্ড ৩৭ শতাংশ বেড়েছে। প্রায় এক-তৃতীয়াংশ মুসলিমের উচ্চশিক্ষার ডিগ্রি রয়েছে, যা জাতীয় গড়ের কাছাকাছি। ১৬-২৪ বছর বয়সী মুসলিম তরুণদের মধ্যে উচ্চশিক্ষার হার জাতীয় গড়কে ছাড়িয়ে গেছে।

ব্রিটেনে ইসলাম অধ্যয়ন কেন্দ্রের উপপরিচালক আব্দুল আজিম আহমদ বলেন, “ব্রিটেনের মুসলিমরা জনমতের চেয়ে অনেক দ্রুত বিকশিত ও পরিপক্ব হচ্ছে। তারা ক্রমশ শিক্ষিত, উদ্যোক্তা ও অর্থনৈতিকভাবে সক্রিয় হয়ে উঠছে।” 4352630#

captcha