ইকনা’র বরাত দিয়ে ইরাকের সরকারি সংবাদ সংস্থা (ওয়া) জানিয়েছে, নাসিফ আল-খাত্তাবি ঘোষণা করেছেন যে, ইমাম হুসাইন (আ.)-এর আরবাইন জিয়ারতের এই মহান অনুষ্ঠানে ১৭২টি দেশ থেকে পাঁচ মিলিয়নেরও বেশি বিদেশি জিয়ারতকারী অংশগ্রহণ করেছেন।
তিনি উল্লেখ করেন যে, এ বছর এই প্রদেশে ১৬ হাজার হুসাইনী মোকাব যাত্রীদের সেবা প্রদান করেছে।
করবালা-ই মুয়াল্লার গভর্নর আরও জানান, আরবাইন জিয়ারতের সময় করবালা প্রদেশের স্বাস্থ্য বিভাগ অন্যান্য মন্ত্রণালয়ের সহায়তায় সাত মিলিয়ন যাত্রীকে চিকিৎসা সেবা দিয়েছে।
আল-খাত্তাবি এ বছরের আরবাইন অনুষ্ঠানের পুরো সময়জুড়ে প্রদেশে দিন-রাত ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার কথাও উল্লেখ করেন।4368084