আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং দেশটিতে বিদেশি হস্তক্ষেপ প্রতিহত করার আহ্বান জানিয়েছে ইরান। আজ তেহরানের জুমার নামাজের খতিব হুজ্জাতুল ইসলাম কাজেম সিদ্দিকি এ আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, সিরিয়ার জনগণ ও সেনাবাহিনীকে সঙ্গে নিয়ে প্রেসিডেন্ট বাশার আল-আসাদ উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর পাশাপাশি তাদের আঞ্চলিক ও আন্তর্জাতিক মিত্রদের বিরুদ্ধে যে লড়াই করছেন তা প্রশংসনীয়।
সংবাদ: 3447667 প্রকাশের তারিখ : 2015/11/13