দেশ - পৃষ্ঠা 29

IQNA

ট্যাগ্সসমূহ
তেহরান (ইকনা): পবিত্র রমজান মাস উপলক্ষে ইরানের বিভিন্ন স্থানে কুরআন মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। এসকল মহফিলে প্রতিদিন নিয়মিত এক পারা করে কুরআন তিলাওয়াত করা হচ্ছে। ঠিক তেমনই ইরানের রাজধানী তেহরানে ইমামজাদেহ সালেহ (আ.) এর মাযারে সেদেশের বিশিষ্ট ক্বারিগণ স্থানীয় সময় ১৪টা থেকে প্রতিদিন এক পারা কুরআন তিলাওয়াত করছেন। এসকল ক্বারিদের সাথে উপস্থিত শ্রোতামণ্ডলী ও জিয়ারাতক্বারিগণও প্রতিদিন এক পারা করে কুরআন তিলাওয়াত করছেন।
সংবাদ: 2612680   প্রকাশের তারিখ : 2021/04/26

তেহরান (ইকনা): বিশ্বজুড়ে তাণ্ডব চালাচ্ছে করোনাভাইরাস। মহামারির দ্বিতীয় ঢেউ আছড়ে পড়তেই ভয়াবহ পরিস্থতি ভারতে। হু হু করে বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। হাসপাতালে বেড নেই। অক্সিজেন নেই। ডাক্তাররা অসহায় বোধ করছেন। মানুষের মৃত্যু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হচ্ছে। কিছু করার থাকছে না। করোনায় মৃতদের দেহ নিয়েও লম্বা লাইন। পরিবার-পরিজনরা শেষ যাত্রাতেও সঙ্গে থাকছে না। এই ভয়াবহ পরিস্থিতিতে মানুষ যেন সব থেকে অসহায়।
সংবাদ: 2612678   প্রকাশের তারিখ : 2021/04/26

তেহরান (ইকনা): কানাডার এক পুলিশ সেদেশের একটি মসজিদে উপস্থিত হয়ে সুমধুর কণ্ঠে আজান দিয়েছেন।
সংবাদ: 2612674   প্রকাশের তারিখ : 2021/04/25

তেহরান (ইকনা): সৌদি আরবের আইন ও রাজনৈতিক কাঠামোয় সংখ্যালঘু সম্প্রদায়ের কোনো গুরুত্ব বা মর্যাদা নেই এবং তাদেরকে হুমকি বলে মনে করা হয়। একটি গোষ্ঠী ও বিশেষ ধর্মীয় সম্প্রদায়ের দ্বারা পরিচালিত সৌদি শাসন কাঠামোয় ভাষাগত ও ধর্মীয় সংখ্যালঘুদের নিজস্ব বিশ্বাস নিয়ে টিকে থাকার কোনো রকম পরিবেশ নেই। সৌদি শাসকরা মনে করেন, তাদের সমালোচকরা শুধু যে রাজতান্ত্রিক শাসন ব্যবস্থার বিরুদ্ধাচরণ করছে তাই নয় একইসঙ্গে সেদেশে প্রচলিত শরীয়া আইনকেও উপেক্ষা করে চলেছে।
সংবাদ: 2612673   প্রকাশের তারিখ : 2021/04/25

তেহরান (ইকনা): এ বছর করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থাকা সত্ত্বেও বিশ্বের বিভিন্ন দেশে মুসলমানরা পবিত্র রমজান মাসকে অধীর আগ্রহে স্বাগত জানিয়েছে। মুসলমানেরা স্বাস্থ্য প্রোটোকল অনুসরণ করে তাদের ধর্মীয় ও দাতব্য আচার অনুষ্ঠান, যেমন: জামাতে নামাজ আদায় করা, ইফতার প্রদান এবং অভাবী ও বঞ্চিতদের সাহায্য প্রদান করেছে।
সংবাদ: 2612667   প্রকাশের তারিখ : 2021/04/24

তেহরান (ইকনা): আজ হতে ১৪৪৫ বছর আগে এই দিনে (১০ই রমজান, হিজরতের তিন বছর আগে) ইন্তিকাল করেছিলেন বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সা.)'র প্রথম স্ত্রী উম্মুল মু'মিনিন হযরত খাদিজা (সালামুল্লাহি আলাইহা)।
সংবাদ: 2612663   প্রকাশের তারিখ : 2021/04/23

তেহরান (ইকনা): আমেরিকায় আমি কিছুদিন আমাদের কবরস্থানের দায়িত্বে ছিলাম, যখন আমি মসজিদের সাধারণ সম্পাদক ছিলাম। কবরগুলো মুসলমানদের দানের পয়সায় কেনা, তাই গরিবদের জন্য বিনা মূল্যে আর বিত্তবানদের জন্য মসজিদ কমিটি একটা টাকা নির্ধারণ করেছে।
সংবাদ: 2612661   প্রকাশের তারিখ : 2021/04/23

তেহরান (ইকনা): তুরস্কের স্বাধীনতাযুদ্ধে শহীদদের স্মরণে আধুনিক মসজিদ নির্মাণ করা হয়েছে। ঐতিহাসিক নগরী ইস্তাম্বুলে নির্মিত হয়েছে মসজিদটি। নগরীর ইউরোপীয় অংশে অবস্থিত স্বাধীনতার স্মৃতিধন্য ঐতিহাসিক তাকসিম স্কয়ারে সরকারি অর্থায়নে তা নির্মাণ করা হয়েছে।
সংবাদ: 2612657   প্রকাশের তারিখ : 2021/04/22

মিয়ানমারে বিক্ষোভে প্রাণহানি
তেহরান (ইকনা): মিয়ানমারে সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে আড়াই মাস ধরে চলা বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে ৭৩৭ জনের মৃত্যুর খবরকে অতিরঞ্জিত বলছে দেশটির জান্তা সরকার। এ সময় মাত্র ২৫৮ জন নিহত হয়েছে বলে দাবি করেছে তারা। সোমবার মিয়ানমারের রাষ্ট্রীয় গণ্যমাধ্যমের খবরে এ দাবি করা হয়েছে।
সংবাদ: 2612646   প্রকাশের তারিখ : 2021/04/20

তেহরান (ইকনা): আগামী ১ মে থেকে ১৮ বছরের ঊর্ধ্বের সবাইকে করোনা ভ্যাকসিন প্রদানের ঘোষণা দিয়েছে ভারত সরকার।
সংবাদ: 2612644   প্রকাশের তারিখ : 2021/04/20

তেহরান (ইকনা): হযরত মুহাম্মদ (সা.) এর ব্যঙ্গচিত্রকে কেন্দ্র করে উত্তাল পাকিস্তান। ব্যাপক আন্দোলন চলছে। এর মধ্যে হযরত মুহাম্মদ (সা.) কে অপমানকারীদের কঠিন শাস্তির আবেদন জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। গতকাল শনিবার রাতে এ নিয়ে ইউরোপীয় রাষ্ট্রনায়কদের উদ্দেশে একাধিক টুইট করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।
সংবাদ: 2612641   প্রকাশের তারিখ : 2021/04/19

তেহরান (ইকনা): ওপরে জুলুম নির্যাতন ও তাদের মানবাধিকার লঙ্ঘনের বেশ কিছু চিত্র তুলে ধরেছিলাম। আমরা বলেছিলাম সৌদি আরবে সংখ্যালঘু শিয়া মুসলমানদের মসজিদ নির্মাণ কিংবা তাদের কোনো ধর্মীয় স্থাপনা সংস্কারের ওপর কঠোরভাবে সীমাবদ্ধতা আরোপ করে রাখা হয়েছে। এমনকি শিয়া মুসলমানরা কোনো ভবন নির্মাণ করতে গেলেও বাধার সম্মুখীন হচ্ছে।
সংবাদ: 2612639   প্রকাশের তারিখ : 2021/04/19

মিয়ানমারের জান্তা সরকারকে উৎখাতে একটি ‘জাতীয় ঐক্য সরকার’ গঠন করেছেন আত্মগোপনে থাকা সংসদ সদস্যরা। আজ শুক্রবার দেশটির নির্বাচিত নেত্রী অং সান সু চিকে প্রধান করে এ সরকার গঠনের ঘোষণা দেওয়া হয়। জাতীয় ঐক্য সরকারে যুক্ত হয়েছেন ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নেতারাও। ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট নামে এ সরকারের নেতৃত্বে রয়েছেন অং সান সু চি। তাকে স্টেট কাউন্সেলর পদে রেখে এর প্রেসিডেন্ট করা হয়েছে উইন মিন্টকে। সু চি ও উইন মিন্ট দুজনই এখন সেনাবাহিনীর হাতে বন্দি রয়েছেন।
সংবাদ: 2612628   প্রকাশের তারিখ : 2021/04/17

তেহরান (ইকনা): ‘আমেরিকার দীর্ঘতম যুদ্ধ বন্ধের এটাই সময়,’ বলেছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন।
সংবাদ: 2612622   প্রকাশের তারিখ : 2021/04/15

তেহরান (ইকনা): টানা দুই বছর বিশেষ এক পরিস্থিতিতে পবিত্র রমজান মাস পালন করতে হবে বিশ্বের মুসলিমদের। করোনাভাইরাস মহামারির কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
সংবাদ: 2612618   প্রকাশের তারিখ : 2021/04/15

তেহরান (ইকনা): সংযুক্ত আরব আমিরাতের উপকূলে ইহুদিবাদী ইসরাইলের মালিকানাধীন একটি জাহাজে হামলা হয়েছে। হাইপেরিয়ন নামে এ জাহাজটি ইসরাইল সরকারের পিসিসি কোম্পানির সঙ্গে যুক্ত।
সংবাদ: 2612614   প্রকাশের তারিখ : 2021/04/14

তেহরান (ইকনা): বিশ্বের অধিকাংশ দেশে আজ পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গিয়েছে। ইতিমধ্যে কিছু দেশ বিশেষ করে অস্ট্রেলিয়া, মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ার মুসলমানেরা সামাজিক দূরত্ব বজায় রেখে তারাবীর নফল নামাজ পড়া শুরু করেছেন।
সংবাদ: 2612613   প্রকাশের তারিখ : 2021/04/13

তেহরান (ইকনা): করোনা মোকাবিলায় দ্বিধা এবং জটিলতার অর্থ হলো এই মহামারি অবসান হওয়ার এখনও অনেক বাকি। তবে জনস্বাস্থ্য সুরক্ষার প্রমাণিত নিয়মগুলো অনুসরণ করা গেলে এই মহামারি কয়েক মাসের মধ্যে নিয়ন্ত্রণে আনা সম্ভব বলে মনে করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
সংবাদ: 2612612   প্রকাশের তারিখ : 2021/04/14

তেহরান (ইকনা): সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন: কর্মক্ষেত্রে মুসলিম নার্সদের ইউনিফর্মের সাথে হেডস্কার্ফ  পরতে দেওয়ার জন্য সরকারকে প্রস্তুত থাকতে হবে। 
সংবাদ: 2612602   প্রকাশের তারিখ : 2021/04/12

তেহরান (ইকনা): উগ্র ইহুদিবাদী দল রিলিজিয়াস জায়নিস্ট পার্টির প্রধান ও নেসেট সদস্য বেজালেল স্মৎরিচ বলেছেন, যে সকল মুসলিম ইসরাইলকে ইহুদিদের ভূখণ্ড বলে মনে করবে না তাদের বিতাড়িত করা হবে। বৃহস্পতিবার এক টুইট বার্তায় এই হুমকি দেন তিনি।
সংবাদ: 2612600   প্রকাশের তারিখ : 2021/04/12