তেহরান ( ইকনা ): ইহুদিবাদী ইসরাইলের নৃশংস হামলার ষষ্ঠ দিনে গাজার আকাশটি কালো হয়ে গেছে এবং আল-আকসা মসজিদ মুক্তির পথে শহীদদের রক্তে এর ভূমি লাল হয়েছে। বিমান এবং কামান হামলার শুরু থেকে এ পর্যন্ত ১৯৯ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন, যার মধ্যে ৩৯ জন শিশু এবং ২২ জন মহিলা রয়েছে। জেরুজালেম ও আল-আকসা মসজিদে জায়নবাদী সরকারের আগ্রাসনের অবসানের সময়সীমা বেধে দেওয়ার পর থেকে ইহুদিবাদী সরকার সোমবার থেকে এই নৃশংস হামলা চালিয়ে যাচ্ছে।
সংবাদ: 2612795 প্রকাশের তারিখ : 2021/05/16
তেহরান ( ইকনা ): ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় অবস্থিত কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার কার্যালয়ে শনিবার বিমান হামলা করে পুরোপুরি নিশ্চিহ্ন করে দিয়েছে ইসরায়েল।
সংবাদ: 2612794 প্রকাশের তারিখ : 2021/05/16
তেহরান ( ইকনা ): সৌদি ইসলামি, আমন্ত্রণ ও গাইড মন্ত্রণালয় শনিবার ঘোষণা করেছে, সাময়িকভাবে সৌদি আরবের ছয়টি অঞ্চলের ১৩টি মসজিদ বন্ধ করা হবে।
সংবাদ: 2612793 প্রকাশের তারিখ : 2021/05/15
তেহরান ( ইকনা ): ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন এবং ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো।
সংবাদ: 2612792 প্রকাশের তারিখ : 2021/05/15
তেহরান ( ইকনা ): উইঘুররা স্বজনদের মুক্তির দাবি জানিয়ে বিক্ষোভ করায় কাজাখস্তানে বিক্ষোভকারীদের আটক করা হয়েছে। কাজাখস্তানের বৃহত্তম শহর আলমতিতে পুলিশ ৯ জনকে আটক করেছে। স্বজনদের মুক্তির দাবিতে গত ৯৩ দিন ধরে উইঘুররা চীনা দূতাবাসের ওপর পিকেটিং চালিয়ে আসছে।
সংবাদ: 2612791 প্রকাশের তারিখ : 2021/05/15
তেহরান ( ইকনা ): ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় অবস্থিত একটি ভবন গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী। এই ভবনটিতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার ও এপির কার্যালয় ছিল। এর আগেই ইসরায়েলের সামরিক বাহিনী আলজাজিরার কার্যালয়ে হামলা চালানোর হুমকি দিয়েছিল।
সংবাদ: 2612790 প্রকাশের তারিখ : 2021/05/15
তেহরান ( ইকনা ): আফগান পুলিশ ঘোষণা করেছ, কাবুলের উত্তরে শাকির ডেরা জেলার "হাজি বাখশী" মসজিদে গতকাল জুমার নামাজ চলাকালীন সময়ে বোমা বিস্ফোরণে মসজিদের পেশ ইমামসহ মোট ১২ জন নিহত হয়েছেন।
সংবাদ: 2612788 প্রকাশের তারিখ : 2021/05/15
তেহরান ( ইকনা ): গত কয়েকদিন ধরে উত্তপ্ত ফিলিস্তিন ও ইসরাইল। ইসরাইলের বিমান হামলায় এ পর্যন্ত ২৭ শিশুসহ মোট ১০৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। প্রতিবাদে হামাসের পাল্টা দেড় সহস্রাধিক রকেট হামলায় দিশেহারা ইসরায়েল।
সংবাদ: 2612789 প্রকাশের তারিখ : 2021/05/15
তেহরান ( ইকনা ): বিশ্বের কিছু মুসলিম দেশে বৃহস্পতিবার ঈদুল ফিতর পালিত হয়েছে এবং বাকী সকল দেশে আজ (শুক্রবার) ঈদুল ফিতর পালিত হয়েছে।
সংবাদ: 2612787 প্রকাশের তারিখ : 2021/05/14
তেহরান ( ইকনা ): অধিকৃত ফিলিস্তিনের বায়তুল মুকাদ্দাস শহরে অবস্থিত মুসলমানদের প্রথম ক্বিবলা মসজিদুল আকসায় গতকাল (বৃহস্পতিবার) বিশাল ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। ইহুদিবাদী ইসরাইলের বর্বরোচিত দমন অভিযান অব্যাহত থাকা সত্ত্বেও এ জামাতে এ লাখের বেশি ফিলিস্তিনি মুসল্লি অংশগ্রহণ করেন।
সংবাদ: 2612786 প্রকাশের তারিখ : 2021/05/14
তেহরান ( ইকনা ): ইসলামে মাসের সময় নির্ধারক হলো চাঁদ, দিনের সময় নির্ধারক সূর্য। ঈদ, রোজা ইত্যাদির সময়কাল নির্ধারিত হয় চন্দ্রোদয়ের হিসাবে। রোজা/ঈদ পালনের Natural cycle (প্রাকৃতিক চক্র) অস্বীকার করা অবৈজ্ঞানিক। কোনো স্থানে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে যেমন দিনের শুরু হয়, তেমনি অমাবস্যার পর চন্দ্রোদয়ের সঙ্গে সঙ্গে মাসগণনা শুরু হয়ে যায়।
সংবাদ: 2612785 প্রকাশের তারিখ : 2021/05/14
তেহরান ( ইকনা ): করোনা মহামারির মধ্যে সৌদি আরবের মক্কায় মসজিদুল হারামে কেউ অনুমতি ছাড়া প্রবেশ করলে তাকে এক হাজার সৌদি রিয়াল জরিমানা গুণতে হবে।
সংবাদ: 2612784 প্রকাশের তারিখ : 2021/05/14
তেহরান ( ইকনা ): ইহুদিবাদী সরকার সোমবার থেকে গাজা উপত্যকায় আকাশ পথে শতাধিক হামলা চালিয়েছে, যা ২০১৪ সালের যুদ্ধের থেকেও মারাত্মক হামলা হিসেবে পরিলক্ষিত হয়েছে। এই অমানবিক ও নৃশংস হামলার ফলস্বরূপ এপর্যন্ত প্রায় ৯০ ফিলিস্তিনি শহীদ হয়েছেন এবং আরও শতাধিক আহত হয়েছেন। এছাড়াও এই অঞ্চলে বহু আবাসিক ভবন ধ্বংস হয়েছে।
সংবাদ: 2612780 প্রকাশের তারিখ : 2021/05/13
তেহরান ( ইকনা ): গাজা উপত্যকায় ইসরাইলি রক্তক্ষয়ী হামলার মুখে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের আরেকটি জরুরি বৈঠক ডাকা হয়েছিল। কিন্তু দখলদার দেশটির সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রের বিরোধিতায় বুধবারের (১২ মে) এ বৈঠক থেকে কোনো বিবৃতি দেওয়া সম্ভব হয়নি।
সংবাদ: 2612783 প্রকাশের তারিখ : 2021/05/13
তেহরান ( ইকনা ): তুরস্কের ঐতিহাসিক আয়া সোফিয়া মসজিদে পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ ৮৭ বছর পর প্রথমবার সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব নিশ্চিত করে ঈদ জামাত অনুষ্ঠিত হয়।
সংবাদ: 2612781 প্রকাশের তারিখ : 2021/05/13
তেহরান ( ইকনা ): ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি দখলদার বাহিনীর বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়েই চলেছে।
সংবাদ: 2612782 প্রকাশের তারিখ : 2021/05/13
তেহরান ( ইকনা ): ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত: রাসূলুল্লাহ (সা) রমজান মাসে এই দোয়া পড়তেন। ‘আলবালাদুল আমিন’ ও ‘মিসবাহুল কাফআমি’ নামক গ্রন্থে এই দোয়াগুলো রয়েছে।
সংবাদ: 2612778 প্রকাশের তারিখ : 2021/05/13
ইরানের প্রেসিডেন্ট;
তেহরান ( ইকনা ): ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, ঘাতক ইহুদিবাদীদের কোনো ধর্ম নেই। তিনি আজ (বুধবার) মন্ত্রিসভার বৈঠকে বায়তুল মুকাদ্দাস ও গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইলি হত্যা-নৃশংসতার নিন্দা জানিয়ে এ কথা বলেন।
সংবাদ: 2612776 প্রকাশের তারিখ : 2021/05/12
তেহরান ( ইকনা ): ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে সোমবার থেকে ফিলিস্তিনি সংগঠনগুলো বেশ কয়েক বার দখলদার ইসরাইলের বিভিন্ন অঞ্চলে রকেট নিক্ষেপ করেছে। এরফলে ইসরাইলের অভ্যন্তরে আতঙ্ক সৃষ্টি হয়েছে এবং শহরের বিভিন্ন স্থানে আগুন পরিলক্ষিত হয়েছে।
সংবাদ: 2612775 প্রকাশের তারিখ : 2021/05/12
তেহরান ( ইকনা ): ইহুদিবাদী ইসরাইলের নৃশংস দমন অভিযানের জবাবে এই অবৈধ রাষ্ট্রের রাজধানী তেল আবিবে নজিরবিহীন রকেট হামলা চালিয়েছে গাজা-ভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ সংগ্রামীরা।মঙ্গলবার রাতে তেল আবিবকে লক্ষ্য করে তারা অন্তত ১৩০টি রকেট নিক্ষেপ করেছে।
সংবাদ: 2612774 প্রকাশের তারিখ : 2021/05/12