তেহরান ( ইকনা ): অপরের ভুলত্রুটি ক্ষমা করা এবং অন্যের অসদাচরণের প্রতি সহনশীলতা প্রদর্শন করা মুমিনের অনন্য একটি গুণ। এই গুণ বা বৈশিষ্ট্য অর্জনের মাধ্যমে একজন মানুষ খুব সহজেই সবার প্রিয় হয়ে উঠতে পারে এবং আল্লাহর বিশেষ বান্দা হিসেবে মনোনীত হতে পারে। আল্লাহ তাআলা এই গুণ অর্জনে মানুষকে বিভিন্নভাবে উৎসাহিত করেছেন। ইরশাদ হয়েছে, ‘আর যে সবর করে ও ক্ষমা করে, নিশ্চয়ই তা অতি আবশ্যকীয় বিষয়।’ (সুরা : শুরা, আয়াত : ৪৩)
সংবাদ: 2612907 প্রকাশের তারিখ : 2021/06/05
তেহরান ( ইকনা ): ইসরাইলের হামলায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার কৃষিক্ষেত্রে অন্তত ২০ কোটি ৪০ লাখ ডলারের ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনের কৃষি মন্ত্রণালয়। দেশটির কৃষি মন্ত্রণালয় জানিয়েছে, সাম্প্রতিক ১১ দিনের ইসরাইলি আগ্রাসনে গাজা উপত্যকায় নির্বিচারে বোমাবর্ষণ করা হয়েছে যার কারণে গাজার কৃষকরা তাদের কৃষিক্ষেত্রে যেতে পারেন নি এবং কাজ করতে পারেন নি।
সংবাদ: 2612908 প্রকাশের তারিখ : 2021/06/05
তেহরান ( ইকনা ): ইসলামী সভ্যতার শীর্ষস্থানীয় পুননির্মাতা মরহুম ইমাম খোমেনীর (রহ.) ৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে “ইমাম খোমেনী (রহ.) এবং সমকালীন বিশ্ব” শিরোনামে আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। উক্ত শীর্ষক সেমিনারে ইমাম খোমেনীর (রহ.) মাযারের পরিচালক হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন সাইয়্যেদ হাসান খোমেনী, জাতিগত ও ধর্মীয় সংখ্যালঘু বিষয়ক প্রেসিডেন্টের বিশেষ সহকারী হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন ইউনুসী, তেহরানাস্থ সিরিয়ার রাষ্ট্রদূত এবং একাধিক পণ্ডিত, আলেম ও ধর্মীয় সংখ্যালঘু এবং ইসলামী প্রতিরোধের প্রতিনিধিদের উপস্থিতির মাধ্যমে তেহরানে ইমাম খোমেনী (রহ.)এর মাযারে অনুষ্ঠিত হয়েছে।
সংবাদ: 2612909 প্রকাশের তারিখ : 2021/06/04
ইরানের সর্বোচ্চ নেতা;
তেহরান ( ইকনা ): ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, ইমাম খোমেনী (রহ.)'র ইসলামী বিপ্লব এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী।
সংবাদ: 2612905 প্রকাশের তারিখ : 2021/06/04
তেহরান ( ইকনা ): ইসলামী সভ্যতার শীর্ষস্থানীয় পুননির্মাতা মরহুম ইমাম খোমেনীর মৃত্যু বার্ষিকী উপলক্ষে সবাইকে জানাচ্ছি গভীর শোক ও সমবেদনা। ইসলামী বিপ্লবের সফল নেতা ইমাম খোমেনী (র.) আধুনিক যুগে প্রথমবারের মত ধর্মনিরপেক্ষ পশ্চিমা বিশ্ব-ব্যবস্থা আর সংস্কৃতির ...
সংবাদ: 2612904 প্রকাশের তারিখ : 2021/06/04
তেহরান ( ইকনা ): ফার্সি ১৫ খোরদাদ। ১৯৬৩ সালের এই দিনে ইরানে স্বৈরাচারী শাহ সরকারের বিরুদ্ধে সংঘটিত হয়েছিলো ঐতিহাসিক ১৫ খোরদাদ গণজাগরণ। কোন্ প্রেক্ষাপটে কেন ঘটেছিল এ গণজাগরণ? এতে ইমাম খোমেনী (রহ.)'র নেতৃত্বের ভূমিকা কেমন ছিল?
সংবাদ: 2612903 প্রকাশের তারিখ : 2021/06/04
তেহরান ( ইকনা ): জান্তা সরকারকে উৎখাত করে ক্ষমতায় যেতে পারলে রোহিঙ্গাদের নাগরিকত্ব দেওয়ার ঘোষণা দিয়েছে মিয়ানমারের একটি ছায়া সরকার।
সংবাদ: 2612902 প্রকাশের তারিখ : 2021/06/04
তেহরান ( ইকনা ): ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী বেনঞ্জামিন নেতানিয়াহু পশ্চিম তীরে রাজনৈতিক দলগুলো মিলে যে জোট সরকার গঠনে সম্মত হয়েছে, তাকে ‘বামপন্থি’ সরকার বলে সমালোচনা করেছেন। তিনি মন্তব্য করে বলেন, এই সরকার ইসরায়েলের ভবিষ্যতকে বিপদাপন্ন করে তুলবে। প্রস্তাবিত সরকারের বিরুদ্ধে দেশের ডানপন্থিদের একজোট হওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি।
সংবাদ: 2612901 প্রকাশের তারিখ : 2021/06/04
তেহরান ( ইকনা ): উত্তাল মিয়ানমার, সামরিক জান্তার বিরুদ্ধে চলছে আন্দোলন। এমন অবস্থায় জান্তা সরকারকে উৎখাত করতে সংখ্যালঘু রোহিঙ্গাদের সহায়তা চেয়েছে মিয়ানমারের ছায়া সরকার। তাদের সহায়তায় সামরিক সরকারকে উৎখাত করতে পারলে রোহিঙ্গা শরণার্থীদের ফিরিয়ে আনা এবং নাগরিকত্ব দেয়ারও ঘোষণা দিয়েছে তারা।
সংবাদ: 2612900 প্রকাশের তারিখ : 2021/06/04
তেহরান ( ইকনা ): এবারও গত বছরের মতো হজ যাত্রীদের সৌদি আরবে যেতে না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ ইন্দোনেশিয়া। আজ বৃহস্পতিবার মহামারি করোনাভাইরাসের উদ্বেগজনক পরিস্থিতির কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সংবাদ: 2612898 প্রকাশের তারিখ : 2021/06/03
হিজবুল্লাহর উপ-মহাসচিব;
তেহরান ( ইকনা ): লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর উপ-মহাসচিব শেইখ নায়িম কাসেম বলেছেন,দখলদার ইসরাইল ভালোকরেই জানে হিজবুল্লাহর শক্তি ক্রমেই বাড়ছে। ইমাম খোমেনী (রহ.)’র মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতরাতে এক ভাষণে তিনি এ কথা বলেন।
সংবাদ: 2612899 প্রকাশের তারিখ : 2021/06/03
তেহরান ( ইকনা ): সেই কুখ্যাত ঘটনা, বলকান অঞ্চলের হাজার হাজার নিরপরাধ মুসলিমকে গণহত্যার নির্দেশ দাতা 'বসনিয়ার কসাই' হিসেবে পরিচিত রাদোভান কারাদজিচকে বাকি জীবন কাটবে যুক্তরাজ্যের কারাগারে।
সংবাদ: 2612896 প্রকাশের তারিখ : 2021/06/03
তেহরান ( ইকনা ): করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রক মসজিদুল হারাম ও মসজিদে নববীতে জিয়ারতকারীদের প্রবেশের জন্য বিভিন্ন শর্ত নির্ধারণ করেছে।
সংবাদ: 2612894 প্রকাশের তারিখ : 2021/06/02
ইমাম খোমেনীর (রহ.) মৃত্যুবার্ষিকী উপলক্ষে;
তেহরান ( ইকনা ): ইমাম খোমেনী (রহ.) ৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে “ইমাম খোমেনী (রহ.) এবং সমকালীন বিশ্ব” শিরোনামে আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে।
সংবাদ: 2612895 প্রকাশের তারিখ : 2021/06/02
তেহরান ( ইকনা ): জোট সরকার গঠনের সিদ্ধান্ত চূড়ান্ত করছে ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরোধীরা। ধারণা করা হচ্ছে, ইসরায়েলের সেন্ট্রিস্ট পার্টির নেতা ইয়ার লাপিদ দেশটির স্থানীয় সময় সকাল ১১টার (০৮:০০ জিএমটি) মধ্যে জোটটি উন্মোচন করবেন। এতে করে দেশটির বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ১২ বছরের শাসনের অবসান ঘটতে যাচ্ছে।
সংবাদ: 2612893 প্রকাশের তারিখ : 2021/06/02
তেহরান ( ইকনা ): আবারো বাড়ল করোনায় মৃত্যু ্ও শনাক্তের সংখ্যা। এদিকে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে বিশ্বে ১০ হাজার ৩৪৪ জনের মৃত্যু হয়েছে।
সংবাদ: 2612889 প্রকাশের তারিখ : 2021/06/02
তেহরান ( ইকনা ): অদম্য ইচ্ছায় কী না করা যায়! এমনই এক নজির স্থাপন করলেন এক মরু রাখাল। ফিলিস্তিনের মরুভূমিতে বাস করেন সালামাহ আলি। তিন একজন মরু রাখাল। মরুর বুকে ছাগল চড়িয়ে বেড়ান। আর এই ছাগল চড়াতে চড়াতে রেডিওতে পবিত্র কোরআন তেলওয়াত শুনতেন।
সংবাদ: 2612892 প্রকাশের তারিখ : 2021/06/02
তেহরান ( ইকনা ): ইরানের পবিত্র নগরী কোমে হজরত মাসুমা (সা. আ.)এর পবিত্র মাজারেরে যাদুঘরটি সেদেশের অন্যতম প্রাচীনতম যাদুঘর। অন্যতম প্রাচীন ও বহুমুখী এই যাদুঘরে দ্বিতীয় শতাব্দী থেকে সমসাময়িক কাল পর্যন্ত মূল্যবান ঐতিহাসিক সম্পদ ও নিদর্শনসমূহ সংরক্ষিত আছে। ঐতিহাসিক সম্পদ ও নিদর্শনসমূহের মধ্যে পবিত্র কুরআনের প্রাচীন ও হস্তলিখিত পাণ্ডুলিপি সংরক্ষিত আছে।
সংবাদ: 2612887 প্রকাশের তারিখ : 2021/06/01
তেহরান ( ইকনা ): ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় সামরিক আগ্রাসন চালাতে গিয়ে যে প্রচণ্ড প্রতিরোধ ও পরাজয়ের মুখে পড়েছে তার জের ধরে ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করার তৎপরতা শুরু করেছে ইসরাইলের ‘চেইঞ্জ ব্লক’।
সংবাদ: 2612885 প্রকাশের তারিখ : 2021/06/01
তেহরান ( ইকনা ): মহামারীর বিরুদ্ধে প্রস্তুতি আরও দৃঢ় করতে একটি আন্তর্জাতিক চুক্তির জন্য এ বছরই আলোচনা শুরুর আহ্বান জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান তেদ্রোস আধানম গেব্রিয়াসুস।
সংবাদ: 2612884 প্রকাশের তারিখ : 2021/06/01