তেহরান ( ইকনা ): জর্ডান উপত্যকায় ফিলিস্তিনিদের বসতিগুলো উচ্ছেদ ও জব্দ বন্ধ করতে ইসরাইলের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ ও নিরাপত্তা পরিষদের ইউরোপিয়ান সদস্যরা। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের মাসিক সভা শেষে গতকাল শুক্রবার এক যৌথ বিবৃতিতে ইসরায়েলের প্রতি এই আহ্বান জানানো হয়।
সংবাদ: 2612360 প্রকাশের তারিখ : 2021/02/28
তেহরান ( ইকনা ): চীনের জিনজিয়াংয়ে সংখ্যালঘু উইঘুর মুসলিম জনগোষ্ঠীর লোকজনকে গণহারে আটকে রাখা ও তাঁদের ওপর নির্যাতনের খবরে দেশটির সমালোচনা করেছেন জাতিসংঘ মানবাধিকারবিষয়ক প্রধান মিশেল ব্যাশেলেট। একই সঙ্গে হংকংসহ বিভিন্ন দেশে মৌলিক নাগরিক ও রাজনৈতিক স্বাধীনতায় আরোপ করা বিধিনিষেধগুলোর প্রতি মনোযোগ আকর্ষণ করেন তিনি।
সংবাদ: 2612359 প্রকাশের তারিখ : 2021/02/28
তেহরান ( ইকনা ): সৌদি আরবের ক্ষমতাধর যুবরাজ মোহাম্মাদ বিন সালমান ব্যক্তিগতভাবে সেদেশের ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগিকে হত্যা করার নির্দেশ দিয়েছিলেন। ২০১৮ সালে তৈরি করা মার্কিন সরকারের গোয়েন্দা প্রতিবেদনে এমন তথ্যই উঠে এসেছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতিবেদনটি ধামাচাপা দিয়ে রাখলেও বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন তা প্রকাশ করে দেয়ার সিদ্ধান্ত নেন।
সংবাদ: 2612357 প্রকাশের তারিখ : 2021/02/28
তেহরান ( ইকনা ): নাইজেরিয়ার কাভারা প্রদেশের গভর্নরের নির্দেশ মোতাবেক এখন থেকে এই প্রদেশের শিক্ষার্থীরা হিজাব ব্যবহার করে ক্লাসে উপস্থিত হতে পারবে।
সংবাদ: 2612354 প্রকাশের তারিখ : 2021/02/28
আয়াতুল্লাহ সিস্তানি কার্যালয়ের কর্মকর্তা;
তেহরান ( ইকনা ): ইরাকের সবচেয়ে প্রভাবশালী শিয়া আলেম আয়াতুল্লাহ আলী সিস্তানি (হাফিজাহুল্লাহ) প্রধান কার্যালয়ের এক কর্মকর্তা ঘোষণা করেছেন: আয়াতুল্লাহ আলী সিস্তানী (হাফিজাহুল্লাহ)-এর করোনায় আক্রান্ত হওয়ার খবর মিথ্যা।
সংবাদ: 2612355 প্রকাশের তারিখ : 2021/02/28
তেহরান ( ইকনা ): সাংবাদিক জামাল খাশোগি হত্যার ঘটনায় সৌদি আরবের ৭৬ নাগরিকের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে বাইডেন প্রশাসন। তবে যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে ওই নিষেধাজ্ঞার তালিকায় রাখা হয়নি বলে জানিয়েছে রয়টার্স।
সংবাদ: 2612352 প্রকাশের তারিখ : 2021/02/27
তেহরান ( ইকনা ): মিয়ানমারের গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চিকে তার নেপিডোর বাড়ি থেকে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়েছে বলে জানান তার দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) নেতারা।
সংবাদ: 2612351 প্রকাশের তারিখ : 2021/02/27
তেহরান ( ইকনা ): ইঞ্জিন খারাপ হয়ে সমুদ্রে ভেসে বেড়ানো নৌকা থেকে রোহিঙ্গাদের উদ্ধার করল ভারত। তাদের এখন বাংলাদেশে পাঠাতে চায় দিল্লি।
সংবাদ: 2612349 প্রকাশের তারিখ : 2021/02/27
তেহরান ( ইকনা ): ঐতিহাসিক এবং আধুনিক মসজিদের সংমিশ্রণ নির্মিত সংযুক্ত আরব আমিরাতের মসজিদসমূহ। দেশটির বেশ কয়েকটি প্রাচীন মসজিদরে কার্যক্রম এখনও চালু আছে এবং বর্তমানে এসকল মসজিদে মুসল্লিগণ নিয়মিত নামাজ আদায় করছেন।
সংবাদ: 2612348 প্রকাশের তারিখ : 2021/02/27
তেহরান ( ইকনা ): মার্কিন প্রতিরক্ষা-মন্ত্রণালয় পেন্টাগন জানিয়েছে, প্রেসিডেন্ট বাইডেনের নির্দেশে ইরাক সীমান্তবর্তী পূর্ব সিরিয়ায় সন্ত্রাস-বিরোধী ইরাকি বাহিনীগুলোর কয়েকটি অবস্থানের ওপর বোমা বর্ষণ করেছে মার্কিন বাহিনী। ওই হামলায় একজন নিহত ও চার জন আহত হয়েছে বলে জানা গেছে।
সংবাদ: 2612346 প্রকাশের তারিখ : 2021/02/27
তেহরান ( ইকনা ): মধ্যপ্রাচ্যের তিন মুসলিম প্রধান দেশ সউদী আরব, বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাতের সাথে চার-দেশীয় প্রতিরক্ষা জোট গঠনের বিষয়ে আলোচনা করছে ইসরাইল। বৃহস্পতিবার এক বিশেষ প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আই ২৪ নিউজ।
সংবাদ: 2612345 প্রকাশের তারিখ : 2021/02/27
তেহরান (ইনকা): কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেল আলজাজিরায় প্রচারিত ‘অল দ্য প্রাইম মিনিস্টার্স মেন’ শিরোনামের প্রতিবেদনের সঙ্গে সংশ্লিষ্ট ৪ ব্যক্তির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনে যে মামলার আবেদন করা হয়েছিল- তা ফেরত দিয়েছেন আদালত।
সংবাদ: 2612341 প্রকাশের তারিখ : 2021/02/27
তেহরান (ইনকা): মহামারীর কারণে উত্তর কোরিয়ায় বন্ধ গণপরিবহন, নেই ট্রেন। বিপাকে পড়া রাশিয়ার একদল কূটনীতিক ও তাদের পরিবার তাই রেললাইনের উপর দিয়ে ট্রলি ঠেলে এক কিলোমিটারের বেশি পথ পাড়ি দিতে বাধ্য হয়েছেন।
সংবাদ: 2612350 প্রকাশের তারিখ : 2021/02/27
তেহরান ( ইকনা ): যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম হোয়াইট হাউজের পক্ষ থেকে কোনো মুসলিম-আমেরিকান সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছেন। তার নাম সামিরা ফাজিলি। সামিরা যুক্তরাষ্ট্রের জটিল 'সাপ্লাই চেইন' প্রক্রিয়া পুনর্গঠনে বাইডেন প্রশাসনের পরিকল্পনা সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন। হোয়াইট হাউজের অফিসিয়াল ওয়েবসাইট থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
সংবাদ: 2612344 প্রকাশের তারিখ : 2021/02/26
তেহরান ( ইকনা ): নাইজারেরিয়ার জাম্ফারা রাজ্যের স্কুল থেকে ফের কয়েকশত শিক্ষার্থীকে অপহরণের ঘটনা ঘটেছে। শুক্রবার ঐ রাজ্যের এক মুখপাত্র এই তথ্য জানিয়েছেন।
সংবাদ: 2612340 প্রকাশের তারিখ : 2021/02/26
তেহরান ( ইকনা ): আইএসে যোগ দেয়া বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ তরুণী শামিমা বেগমকে সিরিয়া থেকে নিজ দেশে ফেরার অনুমতি দেয়নি ব্রিটেনের সুপ্রিমকোর্ট। শুক্রবার এ রায় ঘোষণা করা হয়।
সংবাদ: 2612339 প্রকাশের তারিখ : 2021/02/26
তেহরান ( ইকনা ): ইসরাইলের একটি গোপন পরমাণু অস্ত্র প্রকল্পের ছবি প্রকাশ করেছে এসোসিয়েটেড প্রেস (এপি)। একটি স্যাটেলাইট ছবি বিশ্লেষণ করে গত এক দশকের মধ্যে দেশটির সবথেকে বড় অবকাঠামো প্রকল্পটির কথা জানিয়েছে গণমাধ্যমটি।
সংবাদ: 2612338 প্রকাশের তারিখ : 2021/02/26
তেহরান ( ইকনা ): লেবানিজ-ব্রাজিলিয়ান মুসলিম নারী সামাইরা ঘানম ২০১৫ সালে রান্না বিষয়ক প্রতিযোগিতা ‘বেক অব ব্রাজিল’র সেরা রাঁধুনী হয়েছিলেন। পুরো ব্রাজিলে তিনি এখন বেশ পরিচিত। ১৩ সপ্তাহব্যাপী হওয়া সেই অনুষ্ঠানটি লাতিন আমেরিকার ২০টি দেশের লাখ লাখ মানুষ দেখেছিল।
সংবাদ: 2612336 প্রকাশের তারিখ : 2021/02/26
তেহরান ( ইকনা ): কানাডা বংশোদ্ভূত ইংরেজি শিক্ষিকা জেনি মোলেন্ডিক ডিভলিলি অনলাইনে শিশুদের জন্য ইসলাম শিক্ষা প্রসারে ব্যাপক ভূমিকা পালন করছেন। পাঁচ সন্তান নিয়ে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে শিশুদের জন্য শিক্ষা প্রদান করছেন।
সংবাদ: 2612335 প্রকাশের তারিখ : 2021/02/26
তেহরান ( ইকনা ): সৌদি আরবের প্রখ্যাত সাংবাদিক জামাল খাশোগির হত্যাকারী দল যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নিয়ন্ত্রণাধীন একটি কোম্পানরি প্রাইভেট বিমানে করে তুরস্কের ইস্তাম্বুল শহর শহরে উড়ে গিয়েে উড়ে গিয়েছিল। সৌদি সরকারের গোপন নথির তথ্য উল্লেখ করে মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনএন এ খবর দিয়েছে।
সংবাদ: 2612334 প্রকাশের তারিখ : 2021/02/26