ইকনা - পৃষ্ঠা 183

IQNA

ট্যাগ্সসমূহ
তেহরান ( ইকনা ): ড. হাসান নাকাতা জাপানের একজন বিখ্যাত মুসলিম পণ্ডিত। তিনি ইসলাম ও মুসলমানদের খেদমতে তাঁর জীবন উৎসর্গ করেছেন। ড. হাসান একজন কূটনীতিবিদ, লেখক, শিক্ষাবিদ ও পণ্ডিত ব্যক্তি। ১৯৬০ সালের ২২ জুলাই তাঁর জন্ম। তিনি প্রাথমিক শিক্ষা লাভ করেন জাপানে। পরে তিনি কায়রো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং পিএইচডি ডিগ্রি লাভ করেন। তাঁর অভিসন্দর্ভ ছিল ‘ইবনে তাইমিয়ার রাজনৈতিক তত্ত্ব’। থিসিসটি বই আকারে প্রকাশিত হয় দারুল আখলা, দাম্মাম থেকে। বইটির প্রথম সংস্করণ প্রকাশিত হয় ১৯৯৪ সালে। ড. হাসান রিয়াদে জাপানি দূতাবাসে চাকরি শেষ করে জাপানের ইয়ামাগুচি বিশ্ববিদ্যালয়ে শিক্ষা বিভাগের প্রধান হিসেবে কর্তব্যরত।
সংবাদ: 2611413    প্রকাশের তারিখ : 2020/09/03

তেহরান ( ইকনা ): বিশ্ব শান্তির দূত মহানবী হজরত মুহাম্মাদ (সা.)-কে আবারও ব্যঙ্গাত্মক কার্টুন প্রকাশ করেছে বিতর্কিত ফরাসি ম্যাগাজিন শার্লি এবদো। হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ২০১৫ সালে যে কার্টুনগুলো প্রকাশ করেছিল সেগুলোই আবার প্রকাশ করেছে তারা।
সংবাদ: 2611411    প্রকাশের তারিখ : 2020/09/02

তেহরান ( ইকনা ): ইসরাইলকে নিয়মিতভাবে নিজেদের আকাশসীমা ব্যবহারের অনুমতি দিয়েছে সৌদি আরব। বুধবার সংযুক্ত আরব আমিরাতের অনুরোধে দেশটি ইসরাইলের বিমানকে তাদের আকাশসীমা ব্যবহার করার অনুমতি দিয়েছে।
সংবাদ: 2611414    প্রকাশের তারিখ : 2020/09/02

তেহরান ( ইকনা ): ফ্রান্সের ইসলামিক সেন্টার মুহররমের প্রথম দশ দিনে প্যারিস এবং এর শহরতলিতে খাবার বিতরণ করেছে।
সংবাদ: 2611410    প্রকাশের তারিখ : 2020/09/02

তেহরান ( ইকনা ): ইয়েমেনে চলমান আগ্রাসনের প্রধান কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল ফাহাদ বিন তুর্কিসহ কয়েকজন পদস্থ কর্মকর্তাকে বরখাস্ত করেছেন সৌদি আরবের রাজা সালমান। বরখাস্ত হওয়া ব্যক্তিদের মধ্যে জেনারেল ফাহাদের ছেলে আব্দুল আজিজ বিন ফাহাদও রয়েছেন।
সংবাদ: 2611408    প্রকাশের তারিখ : 2020/09/02

সর্বোচ্চ নেতা
তেহরান ( ইকনা ): ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, দখলদার ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্থাপনের মাধ্যমে মুসলিম বিশ্ব, আরব জাতি, গোটা অঞ্চল ও ফিলিস্তিনের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে সংযুক্ত আরব আমিরাত।
সংবাদ: 2611407    প্রকাশের তারিখ : 2020/09/01

ইসলামি প্রজাতন্ত্র ইরানে গতকাল (সোমবার) জাতীয় আকাশ প্রতিরক্ষা দিবস পালিত হচ্ছে। এ উপলক্ষে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বার্তা দিয়েছেন।
সংবাদ: 2611406    প্রকাশের তারিখ : 2020/09/01

তেহরান ( ইকনা ): এখন থেকে পাকিস্তানের সব বিশ্ববিদ্যালয়ে পবিত্র কোরআনের অনুবাদ শিক্ষাদানের প্রস্তাব অনুমোদন দিয়েছে দেশটির জাতীয় সংসদ। গত সোমবার (১৪ জুলাই) দেশটির সংসদ বিষয়কমন্ত্রী আলী মোহাম্মদ খানের উত্থাপিত প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে পাস হয়।
সংবাদ: 2611404    প্রকাশের তারিখ : 2020/09/01

তেহরান ( ইকনা ): মিশরের সিনেট নির্বাচনে ভোট না দেওয়ায় ৫ কোটি ৪০ লাখ ভোটারকে দেশটির পাবলিক প্রসিকিউটরের আদালতে হাজির নির্দে'শ দিয়েছে। বুধবার এই আদেশ জা'রি করে মিশরের নির্বাচন কমিশন।
সংবাদ: 2611403    প্রকাশের তারিখ : 2020/09/01

তেহরান ( ইকনা ): সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবি এবং বাণিজ্যকেন্দ্র দুবাইয়ে আলাদা বিস্ফোরণে এক ব্যক্তি নিহত এবং কয়েকজন আহত হয়েছে। ইহুদিবাদী ইসরাইল থেকে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে বিমানের প্রথম সরাসরি ফ্লাইট উদ্বোধনের দিনে এই বিস্ফোরণের ঘটনা ঘটলো। বিমানটি যখন ইসরাইল থেকে সৌদি আরবের আকাশে তখনই বিস্ফোরণ ঘটে।
সংবাদ: 2611397    প্রকাশের তারিখ : 2020/08/31

তেহরান ( ইকনা ): পবিত্র আশুরার দিনে শোকানুষ্ঠান চলাকালীন সময় আকাশ পথে তোলা ইমাম হুসাইন (আ.)এর কিছু ছবি বার্তা সংস্থা ইকনা র দর্শনার্থীদের জন্য উপস্থাপন করা হল।
সংবাদ: 2611401    প্রকাশের তারিখ : 2020/08/31

হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ;
তেহরান ( ইকনা ): লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ জুলুম ও উৎপীড়নের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলাকে আশুরার প্রধান শিক্ষা বলে মন্তব্য করেছেন। তিনি রোববার রাজধানী বৈরুতের উপকণ্ঠে শোকাবহ আশুরা উপলক্ষে দেয়া এক ভাষণে এ মন্তব্য করেন।
সংবাদ: 2611402    প্রকাশের তারিখ : 2020/08/31

মুয়াবিয়ার সঙ্গে ইমাম হাসানের যুদ্ধ-বিরতির সন্ধি করার রহস্য
তেহরান ( ইকনা ): ইসলাম এ কথা বলে না যে, কেউ অন্যায়ভাবে তোমার এক গালে চড় মারলে তুমি আরেক গাল পেতে দাও! যখন যুদ্ধ করার দরকার তখন যুদ্ধ করতে বলে ইসলাম এবং যখন পরিবেশ-পরিস্থিতির আলোকে যুদ্ধ-বিরতি বা কৌশলগত শান্তি প্রতিষ্ঠার দরকার তখন তাও করতে বলে।
সংবাদ: 2611398    প্রকাশের তারিখ : 2020/08/31

তেহরান ( ইকনা ): ইরানের পবিত্র নগরী কোমে স্বাস্থ্য প্রোটোকল পালন করে শামে গারিবানের শোকানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১০ম মহররম সন্ধ্যায় আহলে বায়েত (আ.)এর ভক্ত ও অনুসারীগণ কারবালার মরুপ্রান্তে ইমাম হুসাইন (আ.) ও তাঁর সাথীদের শাহাদাত এবং তাঁর পরিবারের মুসিবতের কথা স্মরণ করে মোমবাতি জ্বালিয়ে এই শোকানুষ্ঠান পালন করেন।
সংবাদ: 2611400    প্রকাশের তারিখ : 2020/08/31

তেহরান ( ইকনা ): ইহুদিবাদী ইসরাইলকে যে আইনের বলে সংযুক্ত আরব আমিরাত এতদিন বয়কট করে আসছিল এবং তেল আবিবের সাথে সব ধরনের ব্যবসা বাণিজ্য ও লেনদেন বন্ধ ছিল সে আইন বাতিল করেছে আবুধাবি সরকার। গত ১৩ আগস্ট ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি সইয়ের পর সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে এই পদক্ষেপ নেয়া হলো।
সংবাদ: 2611395    প্রকাশের তারিখ : 2020/08/29

তেহরান ( ইকনা ): পবিত্র মহররম মাসের অষ্টম রাতে কারবালার বাইনুল হারামাইন অর্থাৎ ইমাম হুসাইন (আ.) এবং হযরত আব্বাস (আ.)এর পবিত্র মাযারের মধ্যবর্তী স্থান লাল গালিচায় আবৃত করা হয়েছে। ইমাম হুসাইন (আ.) এবং হযরত আব্বাস (আ.)এর পবিত্র মাযারের দূরত্ব ৩৭৮ মিটার।
সংবাদ: 2611394    প্রকাশের তারিখ : 2020/08/29

তেহরান ( ইকনা ): সংখ্যালঘু মুসলিমদের ব'ন্দি করে রাখতে গোপনে শত শত বন্দিশালা ও ক্যাম্প নির্মাণ করেছে চীন। গত বৃহস্পতিবারের এক প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত তিন বছর ধরে গোপনে এসব ব'ন্দিশালা তৈরি করছে চীন। বন্দীশালাগুলো উচ্চ সুরক্ষা সম্পন্ন। কিছু কিছু বন্দীশালার ধারণক্ষমতা ১০ হাজারের বেশি।
সংবাদ: 2611393    প্রকাশের তারিখ : 2020/08/29

তেহরান ( ইকনা ): চীনের সামরিক বাহিনী হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, দক্ষিণ চীন সাগরে যদি মার্কিন নৌ বাহিনী তাদের উসকানিমূলক তৎপরতা বন্ধ না করে তাহলে অনিচ্ছাকৃতভাবে যেকোনো সময় আমেরিকার সঙ্গে সামরিক সংঘাত শুরু হতে পারে। চীনের সামরিক বাহিনী বলছে, আমেরিকার সাম্প্রতিক কর্মকাণ্ড তেমনই উসকানিমূলক শত্রুতার ইঙ্গিত দিচ্ছে।
সংবাদ: 2611392    প্রকাশের তারিখ : 2020/08/29

তেহরান ( ইকনা ): ইরানের রাজধানী তেহরানের ইমাম খোমেনী (রহ.)-এর হোসাইনিয়াতে গতরাতে পবিত্র মহররমের শোকানুষ্ঠান পালিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী।
সংবাদ: 2611388    প্রকাশের তারিখ : 2020/08/28

তেহরান ( ইকনা ): নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ শহরের দুটি মসজিদে ভয়াবহ হামলার দায়ে অস্ট্রেলিয়ার শ্বেতাঙ্গ সন্ত্রাসী ব্রেন্টন ট্যারান্টকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে দেশটির একটি আদালত। ২৯ বছর বয়সী এই বর্ণবাদীকে প্যারোলে মুক্তির সুযোগ না রেখে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয় যা নিউজিল্যান্ডের আইনে সর্বোচ্চ সাজা।
সংবাদ: 2611387    প্রকাশের তারিখ : 2020/08/28