ইকনা - পৃষ্ঠা 61

IQNA

ট্যাগ্সসমূহ
তেহরান ( ইকনা ): মিশরে পেশ ইমাম ও মুবাল্লিগ প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণের জন্য ফিলিস্তিনের পেশ ইমামগণ মিশরে সফর করে সেদেশের ঐতিহাসিক আল-আজহার এবং ইমাম হুসাইন (আ.) মসজিদ পরিদর্শন করেছেন।
সংবাদ: 3471401    প্রকাশের তারিখ : 2022/02/08

তেহরান ( ইকনা ): ভারতের বিজেপিশাসিত কর্ণাটকের একটি কলেজে হিজাব পরিহিতা মুসলিম ছাত্রীকে দেখে হিন্দুত্ববাদী যুবকরা ‘জয় শ্রীরাম’ ধ্বনি দিয়ে উত্যক্ত করার সময় ছাত্রীটি পাল্টা জবাব দিলেন ‘আল্লাহু আকবর’ শ্লোগান দিয়ে। আজ (মঙ্গলবার) সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সংক্রান্ত একটি ভিডিও ভাইরাল হয়েছে।
সংবাদ: 3471403    প্রকাশের তারিখ : 2022/02/08

তেহরান ( ইকনা ): সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় মন্ত্রণালয় গতকাল এক বিবৃতিতে হজযাত্রীদের স্বাস্থ্য ও নিরাপত্তা বজায় রাখার জন্য ওমরাহ ও জিয়ারতকারীদের সৌদি আরবে প্রবেশের জন্য জন্য নতুন শর্ত ঘোষণা করেছে।
সংবাদ: 3471402    প্রকাশের তারিখ : 2022/02/08

ইরানের সর্বোচ্চ নেতা
তেহরান ( ইকনা ): ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, 'আমি করোনাভাইরাসের টিকার তৃতীয় ডোজ নিয়েছি। প্রিয় দেশবাসীর প্রতি আমার পরামর্শ হচ্ছে চিকিৎসক ও বিশেষজ্ঞদের দিকনির্দেশনাকে গুরুত্ব দিন। তারা যেটাকে ভালো মনে করেন, যা করতে বলেন সেটা করুন।' এ সময় তিনি টিকা নেওয়ার পাশাপাশি মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি পুরোপুরি মেনে চলার ওপর গুরুত্ব দেন।
সংবাদ: 3471400    প্রকাশের তারিখ : 2022/02/08

তেহরান ( ইকনা ): ভারতের মজলিশ-ইত্তেহাদুল মুসলেমিন (মিম) প্রধান ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি এমপি কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে বলেছেন, গোশতের নামে যাদের হত্যা করা হচ্ছে তাদের নিরাপত্তা দিন।
সংবাদ: 3471397    প্রকাশের তারিখ : 2022/02/07

তেহরান ( ইকনা ): হিজাব আন্দোলনের কয়েকদিন পর ভারতের কর্ণাটকের একটি কলেজে হিজাব নিষিদ্ধ করা হয়েছে।
সংবাদ: 3471394    প্রকাশের তারিখ : 2022/02/07

তেহরান ( ইকনা ): আবুধাবিতে ইহুদিবাদী ইসরাইলের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশের সফরের পর সংযুক্ত আরব আমিরাতে জায়নবাদী পুলিশের স্থায়ী প্রতিনিধি নিয়োগ করা হবে বলে জানিয়েছে এক সূত্র।
সংবাদ: 3471395    প্রকাশের তারিখ : 2022/02/07

তেহরান ( ইকনা ): দক্ষিণ-পূর্ব এশিয়ার জোট আসিয়ান- এর বিশেষ ক্যাম্বোডীয় দূতের সঙ্গে মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সুচির দলের সদস্যদের দেখা করতে দিতে রাজি হয়েছেন সামরিক জান্তা প্রধান মিন অং হ্লায়িং।
সংবাদ: 3471393    প্রকাশের তারিখ : 2022/02/07

তেহরান ( ইকনা ): আফ্রিকান ইউনিয়নে ইহুদিবাদী ইসরাইলের পর্যবেক্ষকের মর্যাদা লাভের বিষয়ে আলোচনা বাতিল করে দিয়েছে সংস্থাটি। আফ্রিকান ইউনিয়নের এ সিদ্ধান্তকে ইহুদিবাদী ইসরাইলের জন্য একটি বিপর্যয় বলে মনে করা হচ্ছে।
সংবাদ: 3471396    প্রকাশের তারিখ : 2022/02/07

তেহরান ( ইকনা ):  সৌদি আরবের বাদশাহের প্রতিনিধিদল মক্কার আল-নাকাসা অঞ্চলের আশেপাশের ৪,৫০০ আবাসিক ভবন ভেঙে ফেলার নির্দেশ দিয়েছে।
সংবাদ: 3471390    প্রকাশের তারিখ : 2022/02/06

আয়াতুল্লাহ ঈসা কাসিম: 
তেহরান ( ইকনা ): বাহরাইনের শিয়া নেতা আয়াতুল্লাহ শেখ ঈসা কাসিম শনিবার এক বিবৃতিতে বলেছেন যে, ইয়েমেনে মার্কিন নেতৃত্বাধীন আগ্রাসন একটি নোংরা যুদ্ধ এবং পুরো মাত্রার অপরাধমূলক আগ্রাসন।
সংবাদ: 3471391    প্রকাশের তারিখ : 2022/02/06

তেহরান ( ইকনা ): ইসলাম সম্পর্কে ভুল ধারণা ও ইসলামভীতি দূর করতে অভিনব এক উদ্যোগ গ্রহণ করেছে উত্তর টেক্সাসের একটি মসজিদ। ‘ওপেন হাউস ডে’ শীর্ষক অনুষ্ঠানটি চলতি সপ্তাহেই হবে। আয়োজকরা প্রতিবেশী অমুসলিমদের মসজিদে আমন্ত্রণ জানাবে, যেন তারা নিজেরা ইসলাম সম্পর্কে জানতে ও এ বিষয়ে প্রশ্ন করার সুযোগ পায়। সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত তাদের জন্য মসজিদ খোলা থাকবে।
সংবাদ: 3471389    প্রকাশের তারিখ : 2022/02/06

আল্লামা জাকজাকি;
তেহরান ( ইকনা ): নাইজেরিয়ার বিশিষ্ট শিয়া নেতা আল্লামা ইব্রাহিম জাকজাকি বিশ্বকে ইয়েমেনের জনগণকে সমর্থন করার এবং সৌদি জোটের জঘন্য অপরাধের বিরুদ্ধে কথা বলার আহ্বান জানিয়েছেন।
সংবাদ: 3471388    প্রকাশের তারিখ : 2022/02/06

তেহরান ( ইকনা ): রজব , শা'বান ও রমযান - এ তিন মাস পূর্ণ ফযীলৎ ও মর্যাদার মাস । এ মাসত্রয়ের ফযীলতে অগণিত রেওয়ায়ত বর্ণিত হয়েছে । মহানবী ( সা:) থেকে বর্ণিত হয়েছে যে " রজব হচ্ছে মহান আল্লাহর কাছে ( অত্যন্ত ) মর্যাদাশীল মাস। আর কোন মাসই ফযীলৎ ও মর্য্যাদায় এ রজব মাসের পর্যায়ে নয় । এ মাসে কাফিরদের সাথে যুদ্ধ করা হারাম ( অবৈধ ও নিষিদ্ধ ) । রজব মহান আল্লাহর মাস , শা'বান আমার মাস এবং রমযান আমার উম্মতের মাস । যে ব্যক্তি রজব মাসের যে কোনো এক দিন রোযা রাখবে সে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন করবে , ঐশ্বরিক গযব তার থেকে দূর হয়ে যাবে ।"
সংবাদ: 3471387    প্রকাশের তারিখ : 2022/02/06

তেহরান ( ইকনা ): মালয়েশিয়া পুত্রা মসজিদ (পিঙ্ক) হল ইসলামিক বিশ্বের অন্যতম সুন্দর মসজিদ, মালয়েশিয়ার প্রথম প্রধানমন্ত্রী টোঙ্কো আব্দুল রহমান পুত্রার নামে ১৯৯৭ সালে নির্মিত হয়েছে। লেকের পাশে এই মসজিদের অবস্থান এবং এর গোলাপি রঙ্গের কারণে মসজিদের বাহিরের অংশে চমকপ্রদ এবং প্রাণবন্ত প্রভাব বিস্তার করেছে। এই মসজিদের নকশাটি ইরানের ইসলামিক স্থাপত্য থেকে নেওয়া হয়েছে, যার মধ্যে রয়েছে ১১২ মিটারের উচ্চতা সম্পন্ন মিনার, আটটি ছোট গম্বুজ এবং একটি প্রধান গম্বুজ। প্রধান গম্বুজের উচ্চতা ৭৬ মিটার এবং মূল ভবনে ১২টি কলাম রয়েছে। এই মসজিদের নিচতলায় আট হাজার পুরুষ মুসল্লি, দ্বিতীয় তলায় দুই হাজার মহিলা মুসল্লি এবং মসজিদের বাইরের উঠানে পাঁচ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবে। মালয়েশিয়ার দ্বিতীয় বৃহত্তম এই মসজিদে এক সাথে ১৫ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পরবে।
সংবাদ: 3471385    প্রকাশের তারিখ : 2022/02/05

তেহরান ( ইকনা ): সম্প্রতি তিউনিসিয়ার ধর্ম বিষয়ক মন্ত্রী অন্ধদের জন্য ব্রেইল বর্ণমালায় পবিত্র কুরআন প্রিন্টের জন্য গুরুত্বারোপ করেছেন।
সংবাদ: 3471386    প্রকাশের তারিখ : 2022/02/05

তেহরান ( ইকনা ): “হজরত হামজা (আ.)” শিরোনামে অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলনের সদস্যদের বৈঠকে ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতার সাম্প্রতিক বক্তব্যের একটি ক্লিপ প্রকাশিত হয়েছে।
সংবাদ: 3471384    প্রকাশের তারিখ : 2022/02/05

তেহরান ( ইকনা ): ৩ রজব মহানবী সা) - এর আহলুল বাইতের আ:) দশম ইমাম আলী আন নাকী আল- হাদী ( আ:) - এর শাহাদাৎ দিবস ।
সংবাদ: 3471383    প্রকাশের তারিখ : 2022/02/05

তেহরান ( ইকনা ): মধ্য আমেরিকার ছোট দেশ রিপাবলিক অব কোস্টারিকা। তার উত্তরে নিকারাগুয়া, উত্তর-পূর্ব দিকে ক্যারিবিয়ান সাগর, দক্ষিণ-পূর্ব দিকে পানামা, দক্ষিণ-পশ্চিমে প্রশান্ত মহাসাগর অবস্থিত। এ ছাড়া দক্ষিণে ইকুয়েডর ও কোকোসল্যান্ডের সঙ্গে সমুদ্র সীমানা আছে দেশটির। কোস্টারিকার মোট আয়তন ৫১ হাজার ৬০ বর্গ কিলোমিটার।
সংবাদ: 3471381    প্রকাশের তারিখ : 2022/02/05

তেহরান ( ইকনা ): মিশরের ক্বারি রাগিব মুস্তাফা ঘালুশ সেদেশের "প্লেটো দ্য কুরআনিক ম্যালডি" এবং "স্বর্ণযুগের সর্বকনিষ্ঠ ক্বারি" হিসাবে প্রসিদ্ধ ছিলেন। এখনও তার তিলাওয়াত আরব ও ইসলামিক দেশের রেডিওতে প্রচারিত হয়।
সংবাদ: 3471382    প্রকাশের তারিখ : 2022/02/05