সৌদি আরব - পৃষ্ঠা 13

IQNA

ট্যাগ্সসমূহ
বিশেষ সাক্ষাৎকার
তেহরান (ইকনা): বাংলাদেশে দেড় হাজার কোটি ইউএস ডলার বিনিয়োগের অপেক্ষায় রয়েছে সৌদি আরব। ঢাকায় সৌদি রাষ্ট্রদূত ঈসা ইউসেফ ঈসা আল দুলাইহান গতকাল রবিবার বিকেলে তাঁর দপ্তরে কালের কণ্ঠসহ কয়েকটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন। তিনি আরো জানিয়েছেন, সৌদি প্রতিষ্ঠানগুলোই শুধু বাংলাদেশে বিনিয়োগের পরিকল্পনা করছে এমন নয়, বাংলাদেশের বিনিয়োগকারীদেরও সৌদি আরবে বিনিয়োগে উৎসাহিত করা হয়েছে।
সংবাদ: 2612537   প্রকাশের তারিখ : 2021/03/31

তেহরান (ইকনা): ইয়েমেনের ওপর সৌদি আরবের ভয়াবহ আগ্রাসন থেকে সৃষ্ট যুদ্ধের অবসান ঘটাতে রিয়াদ কথিত যে শান্তি প্রস্তাব দিয়েছে তা প্রত্যাখ্যান করেছে ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলন। সংগঠনটি বলেছে, সৌদি আরবের প্রস্তাবে নতুন কিছু নেই।
সংবাদ: 2612506   প্রকাশের তারিখ : 2021/03/23

তেহরান (ইকনা): সৌদি আরবের  'আবহা' বিমানবন্দরের একটি সামরিক ঘাঁটিতে আবারও হামলা চালিয়েছে ইয়েমেনের সামরিক বাহিনী। ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি আজ (শনিবার) এ তথ্য জানিয়েছেন।
সংবাদ: 2612497   প্রকাশের তারিখ : 2021/03/21

তেহরান (ইকনা): সৌদি আরবের রাজধানী রিয়াদে দেশটির রাষ্ট্রীয় তেল কোম্পানি ‘আরামকো’র একটি স্থাপনায় আবার ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেন। ইয়েমেনের সেনাবাহিনী বলেছে, দেশটির ওপর গত ছয় বছর ধরে সৌদি আরবের ভয়াবহ আগ্রাসনের প্রতিশোধ নিতে এ হামলা চালানো হয়েছে।
সংবাদ: 2612494   প্রকাশের তারিখ : 2021/03/20

তেহরান (ইকনা): দুবাইয়ের উপ-পুলিশ প্রধান মুসলমানদের মধ্যে ফেতনা ও বিভক্তি সৃষ্টি করার লক্ষ্যে তার টুইটার পেজে একাধিক ভুয়া টুইট করেছে। এসকল টুইট প্রকাশ হওয়ার পর সামাজিক মিডিয়া ব্যবহারকারীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। 
সংবাদ: 2612481   প্রকাশের তারিখ : 2021/03/18

তেহরান (ইকনা): পবিত্র মসজিদে নববিতে দীর্ঘ চার দশক যাবত দায়িত্ব পালনের পর অবসর গ্রহণ করেছেন এক বৃদ্ধ। সম্প্রতি ৮০ বছর বয়সী মুকতাদার ছবি সামাজিক যোগাযোগে ভাইরাল হয়। দীর্ঘকাল ধরে মসজিদে মানুষের নিয়োজিত থাকায় সবাই বৃদ্ধের প্রশংসায় পঞ্চমুখ হয়ে পড়ে।
সংবাদ: 2612471   প্রকাশের তারিখ : 2021/03/17

অনলাইনের মাধ্যমে;
তেহরান (ইকনা): ইউরোপের দারুল কুরআন এবং আন্তর্জাতিক তাবলীগ সাংস্কৃতিক সংস্থার সহযোগিতায় ঢাকাস্থ ইরানি কালচারাল কাউন্সিলারের উদ্যোগে বাংলাদেশের কুরআন প্রেমীদের জন্য পবিত্র কুরআন তিলাওয়াতের বিশেষ কর্মশালা শুরু হয়েছে। 
সংবাদ: 2612466   প্রকাশের তারিখ : 2021/03/16

তেহরান (ইকনা): সৌদি আরবের ‘আবহা’ আন্তর্জাতিক বিমান বন্দর ও ‘কিং খালিদ’ বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী। দুটি স্থাপনাই সৌদি আরবের দক্ষিণে অবস্থিত।
সংবাদ: 2612464   প্রকাশের তারিখ : 2021/03/16

তেহরান (ইকনা): বাহরাইনে সৌদি সেনা সমাবেশের পর প্রায় এক দশক অতিক্রান্ত হতে চলল। বাহরাইনে স্বৈরসরকার বিরোধী গণআন্দোলন দমনের জন্য ২০১১ সালের ১৪ মার্চ সৌদি আরব সেদেশে সেনা পাঠায়। সৌদি আরবের এ পদক্ষেপ ওই দেশটির ভেতরে ও এ অঞ্চলে কি ধরনের প্রভাব ফেলেছে সেটাই এখন প্রশ্ন।
সংবাদ: 2612454   প্রকাশের তারিখ : 2021/03/15

তেহরান (ইকনা): সৌদি আরবে করোনাভাইরাসের প্রাদুর্ভাব তীব্রতর হওয়ার জন্য আগামী মে মাস পর্যন্ত সকল আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত হওয়ার কারণে আসন্ন রমজান মাসে ওমরাহ পালিত হচ্ছে না।
সংবাদ: 2612447   প্রকাশের তারিখ : 2021/03/13

তেহরান (ইকনা): সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বিরুদ্ধে একটি ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে।
সংবাদ: 2612383   প্রকাশের তারিখ : 2021/03/03

তেহরান (ইকনা): সাংবাদিক জামাল খাসোগিকে হত্যা নিয়ে গোয়েন্দা সংস্থার রিপোর্ট প্রকাশের পর নতুন সৌদি নীতি ঘোষণা করবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। 
সংবাদ: 2612368   প্রকাশের তারিখ : 2021/03/01

তেহরান (ইকনা): সৌদি আরবের ক্ষমতাধর যুবরাজ মোহাম্মাদ বিন সালমান ব্যক্তিগতভাবে সেদেশের ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগিকে হত্যা করার নির্দেশ দিয়েছিলেন। ২০১৮ সালে তৈরি করা মার্কিন সরকারের গোয়েন্দা প্রতিবেদনে এমন তথ্যই উঠে এসেছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতিবেদনটি ধামাচাপা দিয়ে রাখলেও বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন তা প্রকাশ করে দেয়ার সিদ্ধান্ত নেন।
সংবাদ: 2612357   প্রকাশের তারিখ : 2021/02/28

তেহরান (ইকনা): সাংবাদিক জামাল খাশোগি হত্যার ঘটনায় সৌদি আরবের ৭৬ নাগরিকের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে বাইডেন প্রশাসন। তবে যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে ওই নিষেধাজ্ঞার তালিকায় রাখা হয়নি বলে জানিয়েছে রয়টার্স।
সংবাদ: 2612352   প্রকাশের তারিখ : 2021/02/27

তেহরান (ইকনা): ঐতিহাসিক এবং আধুনিক মসজিদের সংমিশ্রণ নির্মিত সংযুক্ত আরব আমিরাতের মসজিদসমূহ। দেশটির বেশ কয়েকটি প্রাচীন মসজিদরে কার্যক্রম এখনও চালু আছে এবং বর্তমানে এসকল মসজিদে মুসল্লিগণ নিয়মিত নামাজ আদায় করছেন।
সংবাদ: 2612348   প্রকাশের তারিখ : 2021/02/27

তেহরান (ইকনা): সৌদি আরবের প্রখ্যাত সাংবাদিক জামাল খাশোগির হত্যাকারী দল যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নিয়ন্ত্রণাধীন একটি কোম্পানরি প্রাইভেট বিমানে করে তুরস্কের ইস্তাম্বুল শহর শহরে উড়ে গিয়েে উড়ে গিয়েছিল। সৌদি সরকারের গোপন নথির তথ্য উল্লেখ করে মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনএন এ খবর দিয়েছে।
সংবাদ: 2612334   প্রকাশের তারিখ : 2021/02/26

তেহরান (ইকনা): সৌদি আরবের নারীরা এবার যোগ দিতে পারবেন দেশটির সামরিক বাহিনীতে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নতুন এক আদেশের মধ্য দিয়ে এই সুযোগ তৈরি হলো। এই আদেশের পর গত রোববার থেকে দেশটির প্রতিরক্ষা বাহিনীতে যুক্ত হতে আবেদনের সুযোগ পাচ্ছেন নারীরা।
সংবাদ: 2612314   প্রকাশের তারিখ : 2021/02/24

তেহরান (ইকনা): মার্কিন সরকার শিগগিরই সৌদি ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের ব্যাপারে পূর্ণাঙ্গ গোয়েন্দা তথ্য প্রকাশ করবে বলে খবর দিয়েছে মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্ট।
সংবাদ: 2612287   প্রকাশের তারিখ : 2021/02/21

তেহরান (ইকনা): সৌদি আরবের নারী মুবাল্লিগ ও কুরআনের শিক্ষিকাকে নিজ বাড়ী থেকে সৌদি শাসকের গোয়েন্দা এজেন্টের সদস্যরা গ্রেফতার করেছে। পবিত্র নগরী মক্কায় এই নারী মুবাল্লিগের বাড়িতে হিফজুল কুরআনের ক্লাস চলাকালীন সময় সৌদি গোয়েন্দারা তাকে তুলে নিয়ে যায়।
সংবাদ: 2612264   প্রকাশের তারিখ : 2021/02/17

তেহরান (ইকনা): সব সভ্য সমাজে সংখ্যালঘুদের অধিকারের প্রতি সম্মান জানানো হয়। সেই সমাজে অন্যান্য নাগরিকদের মতো সংখ্যালঘু মানুষদেরও সমান অধিকার দেয়া হয়।
সংবাদ: 2612263   প্রকাশের তারিখ : 2021/02/17