তেহরান (ইকনা): সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবি এবং বাণিজ্যকেন্দ্র দুবাইয়ে আলাদা বিস্ফোরণে এক ব্যক্তি নিহত এবং কয়েকজন আহত হয়েছে। ইহুদিবাদী ইসরাইল থেকে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে বিমানের প্রথম সরাসরি ফ্লাইট উদ্বোধনের দিনে এই বিস্ফোরণের ঘটনা ঘটলো। বিমানটি যখন ইসরাইল থেকে সৌদি আরবের আকাশে তখনই বিস্ফোরণ ঘটে।
সংবাদ: 2611397 প্রকাশের তারিখ : 2020/08/31
তেহরান (ইকনা): আরব দেশগুলো সরাসরি পাশে না দাঁড়ানোয় কাশ্মীর প্রশ্নে ভারতের ওপর চাপ বাড়াতে এখন নতুন মিত্র খুঁজছে পাকিস্তান। আরব দেশগুলোর সঙ্গে সম্পর্কও আপাতত নড়বড়ে। বিশেষত ইসলামবাদের জন্য সবচেয়ে বড় দাতা দেশ সৌদি আরবের সঙ্গে সম্প্রতি পাকিস্তানের সম্পর্কের অবনতি উদ্বেগজনক পর্যায়ে চলে গেছে।
সংবাদ: 2611375 প্রকাশের তারিখ : 2020/08/25
তেহরান (ইকনা): ইরানের বিশেষজ্ঞ পরিষদের সভাপতি ও প্রভাবশালী আলেম আয়াতুল্লাহ আহমাদ জান্নাতি বলেছেন, মধ্যপ্রাচ্যের কিছু ক্রীড়নক আরব শাসক ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে তাদের গোপন সম্পর্ক প্রকাশ করে দেয়ার যে সিদ্ধান্ত নিয়েছেন তার মাধ্যমে দখলদার এই অবৈধ রাষ্ট্রকে টিকিয়ে রাখা যাবে না।
সংবাদ: 2611349 প্রকাশের তারিখ : 2020/08/20
হিন্দিতে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনেয়ী টুইটার অ্যাকাউন্ট চালু করার বিষয়ে ভারতে wionews চ্যানেল ঘোষণা করেছে, ইরান ভারতের ৩ কোটি শিয়া মুসলমানদের মধ্যে কৌশলগত ভূমিকা পালন করবে। দেশটির শিয়ারা ইরান ও সৌদি আরবের ধর্মীয় দৃষ্টিভঙ্গির মধ্যে ইরানের দৃষ্টিভঙ্গি গ্রহণ করে।
সংবাদ: 2611345 প্রকাশের তারিখ : 2020/08/19
তেহরান (ইকনা): নারীর ক্ষমতায়নে বিভিন্ন পদক্ষেপের অংশ হিসেবে এবার পবিত্র দুই মসজিদ মক্কা ও মদিনার পরিচালনা কমিটির ঊর্ধ্বতন পর্যায়ে ১০ জন নারীকে নিয়োগ দিল সৌদি আরব সরকার।মক্কা-মদিনার মসজিদ পরিচালনা কর্তৃপক্ষ শনিবার এক বি'বৃতি এ সিদ্ধা'ন্তের কথা জানায়। খবর আরব নিউজের।
সংবাদ: 2611329 প্রকাশের তারিখ : 2020/08/17
তেহরান (ইকনা): সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে তলব করেছে মার্কিন আদালত। শনিবার তাকে যুক্তরাষ্ট্রের ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়ার আদালতে তলব করা হয় বলে সোমবার (১০ আগাস্ট) খবর প্রকাশ করেছে আল-জাজিরা।
সংবাদ: 2611295 প্রকাশের তারিখ : 2020/08/11
তেহরান (ইকনা): যুবরাজ মুহাম্মাদ বিন সালমানের ভয়ে সৌদি আরবের সাবেক গোয়েন্দা প্রধান সাদ আল-জাবরির নিরাপত্তা কয়েক গুণ বাড়িয়েছে কানাডা সরকার। কানাডার প্রভাবশালী দৈনিক গ্লোব অ্যান্ড মেইল বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে এ খবর দিয়েছে।
সংবাদ: 2611285 প্রকাশের তারিখ : 2020/08/09
তেহরান (ইকনা): সৌদি আরবের জেদ্দায় হাই-স্পিড ট্রেন স্টেশনে বড় ধরণের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
সংবাদ: 2611278 প্রকাশের তারিখ : 2020/08/07
তেহরান (ইকনা): পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, সৌদি আরব ও ইরানের মধ্যকার টানাপড়েন নিরসনের ব্যাপারে মধ্যস্থতা করার প্রচেষ্টা এখনো চলমান রয়েছে। তবে এ প্রচেষ্টা খুব ধীরে অগ্রগতি লাভ করেছে বলে ইমরান খান জানান।
সংবাদ: 2611264 প্রকাশের তারিখ : 2020/08/05
তেহরান (ইকনা): করোনা মহামারির বাস্তবতায় পুরোপুরি অচেনা রূপে বুধবার শুরু হয় পবিত্র হজের আনুষ্ঠানিকতা। যেখানে প্রথমবারের মতো অন্য দেশ থেকে হজ পালনে সৌদি আরব যেতে পারছেন না ধর্মপ্রাণ মুসলিমরা।
সংবাদ: 2611246 প্রকাশের তারিখ : 2020/08/01
হজ উপলক্ষে ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতার বাণী:
তেহরান (ইকনা): হজ উপলক্ষে এক বার্তায় ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ী পশ্চিম এশিয়ায় মার্কিনের উপস্থিতিতে এই অঞ্চলের জাতিগুলোর ক্ষতি এবং দেশসমূহের নিরাপত্তাহীনতা, ধ্বংস এবং পশ্চাদপদতার কারণ হিসাবে অভিহিত করে বলেছেন: আমরা বর্ণবাদী মার্কিন সরকারের আচরণের নিন্দা এবং জনগণের আন্দোলনকে সমর্থন জানাই।
সংবাদ: 2611224 প্রকাশের তারিখ : 2020/07/29
তেহরান (ইকনা): করোনাভাইরাসে ছেয়ে গেছে বিশ্ব। এই ভাইরাস সংক্রমণ রোধের জন্য সকল স্থানে সামাজিক দূরত্ব বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়াও বিভিন্ন স্বাস্থ্যকর প্রোটোকলগুলো পালন করা হচ্ছে।
সংবাদ: 2611223 প্রকাশের তারিখ : 2020/07/28
তেহরান (ইকনা): বিনা অনুমতিতে মাশায়েরে মুকাদ্দাসায় (হজের বিধি-বিধান পালনের বিশেষ স্থানসমূহ) প্রবেশের অপরাধে সৌদি আরবের জননিরাপত্তা বাহিনী ১৬ জনকে আর্থিক জরিমানা করেছে।
সংবাদ: 2611219 প্রকাশের তারিখ : 2020/07/28
তেহরান (ইকনা): এই বছর হাজিরা তাদের আধ্যাত্মিক সফর করোনার টেস্ট এবং প্রতিরোধমূলক ব্যবস্থাপনার মধ্যে দিয়ে শুরু করেছেন।
সংবাদ: 2611213 প্রকাশের তারিখ : 2020/07/27
তেহরান (ইকনা): জিলহজ মাসের শুরুতে মহান আল্লাহর ঘরে এহরাম বাধা (কাবাঘরের চার দেওয়ালে সাদা কাপড় বাধা) এবং জেদ্দার বাদশাহ আবদুল্লিজ আন্তর্জাতিক বিমানবন্দরে হাজিদের প্রথম দল প্রবেশের সাথে সাথে ১৪৪১ সালের হজ মৌসুম শুরু হয়েছে। এই বছর মারাত্মক করোনার ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সৌদি সরকার মাত্র এক হাজার (সৌদি আরবে বসবাসকৃত) নাগরিক এবং অন্যান্য দেশে বসবাসকারী সৌদি নাগরিকদের উপস্থিতিতে হজ পালনের ব্যবস্থা করেছে। এবছরের এক হাজি জায়েফ আর-রহমান জাজন, তাবুক, আবিহা, রিয়াদ ও মদিনা পর পবিত্র মক্কা শহরে প্রবেশ করেন। এই শহরে প্রবেশের পর বর্তামানে তিনি কোয়ারান্টাইনে আছেন। কোয়ারান্টাইন শেষ হলে অষ্টম জিলহজে মিনার উদ্দেশ্যে রওনা হয়েছে।
সংবাদ: 2611208 প্রকাশের তারিখ : 2020/07/26
তেহরান (ইকনা): সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে গতকাল সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। তাই মধ্যপ্রাচ্যে আগামীকাল বুধবার থেকে জিলহজ মাস শুরু হবে।
সংবাদ: 2611179 প্রকাশের তারিখ : 2020/07/21
তেহরান (ইকনা): সৌদি আরবের পাবলিক সিকিউরিটি ম্যানেজমেন্ট ১১ই আগস্ট পর্যন্ত হাজীদের মাশায়েরে মুকাদ্দাসায় (হজের বিধি-বিধান পালনের বিশেষ স্থানসমূহ) প্রবেশের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।
সংবাদ: 2611166 প্রকাশের তারিখ : 2020/07/19
তেহরান (ইকনা): ইয়েমেনের আল-জাউফ এলাকায় বিয়ের অনুষ্ঠানে সৌদি জোটের বোমা হামলায় অন্তত ২৫ জন নিরপরাধ নারী ও শিশু নিহত হয়েছে। ইসলামি প্রজাতন্ত্র ইরান এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে বলেছে, আন্তর্জাতিক সমাজের নীরবতার সুযোগে সৌদি আররের নেতৃত্বে ইয়েমেনে যুদ্ধাপরাধ চলছে।
সংবাদ: 2611156 প্রকাশের তারিখ : 2020/07/17
তেহরান (ইকনা): সৌদি আরবের ইসলামিক বিষয়ক মন্ত্রণালয় ঘোষণা করেছে, স্বল্পসংখ্যক মসজিদে ঈদুল আযহার নামাজ অনুষ্ঠিত হবে।
সংবাদ: 2611143 প্রকাশের তারিখ : 2020/07/15
তেহরান (ইকনা): ইয়েমেনের উত্তরাঞ্চলীয় হুজ্জত প্রদেশের আবাসিক এলাকায় সৌদি বিমান হামলায় কমপক্ষে ১০ বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন।
সংবাদ: 2611133 প্রকাশের তারিখ : 2020/07/13