তেহরান (ইকনা): এই বছর হাজিরা তাদের আধ্যাত্মিক সফর করোনার টেস্ট এবং প্রতিরোধমূলক ব্যবস্থাপনার মধ্যে দিয়ে শুরু করেছেন।

ইতিমধ্যে তারা পবিত্র নগরী মক্কায় প্রবেশ করেছেন। সৌদি আরব ঘোষণা করেছে, এবছর করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে হাজিদের সংখ্যা হ্রাস করা হয়েছে এবং এই ভাইরাসের সংক্রমণ রোধ করার জন্য সকল স্বাস্থ্যবিধি পালন করা হবে। বিশেষ করে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার এবং হাজিদের এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করার ক্ষেত্রে সামাজিক দূরত্ব পালন করা ইত্যাদি। iqna