
ajib’ ওয়েবসাইটের বরাত দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ফ্রান্সে বসবাস কৃত মুসলিম পণ্ডিত ‘শেখ ফাহাদুল কানদারী’ ‘পবিত্র কুরআনের সঙ্গে সফর’ নামক ভ্রমণে ইউরোপিয়ান বিভিন্ন দেশে ক্বারি এবং কুরআন হাফেজদের অবস্থান পর্যবেক্ষণ করেছেন।
সার্বিয়ার মুসলমানদের পরিস্থিতি সম্পর্কে এই মুসলিম পণ্ডিতের সর্বশেষ প্রতিবেদনে উল্লেখ করেছেন: সার্বিয়া’য় প্রায় এক লাখ পঞ্চাশ হাজার মুসলিম অধিবাসী রয়েছে। কিন্তু দুর্ভাগ্যবশত এদেশে মাত্র বিশ জন কুরআনের হাফেজ রয়েছে। এমনকি সেদেশের কিছু শহরের অধিবাসীরা আরবি ভাষায় কুরআন তেলাওয়াত করতে অক্ষম।
‘শেখ ফাহাদুল কানদারী’ প্রচারাভিযান গঠনের মাধ্যমে সেদেশের যুবকদের মধ্যে কুরআন হেফজ এবং ক্বারিদের সংখ্যা বৃদ্ধির চেষ্টা চালাচ্ছেন।
1346136