IQNA

বিপ্লবী নেতার নির্দেশে সম্পন্ন

হাওজায়ে ইলমিয়ার সেবা কেন্দ্রের নতুন বোর্ড গঠন

14:59 - June 10, 2026
সংবাদ: 3479287
ইকনা: বিপ্লবের নেতা হযরত আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেই একটি হুকুমনামার মাধ্যমে হাওজায়ে ইলমিয়ার সেবা কেন্দ্রের নতুন বোর্ড অব ডিরেক্টরসের সদস্যদের পাঁচ বছরের জন্য নিয়োগ করেছেন।

নেতার কার্যালয়ের তথ্য বিভাগের বরাতে জানা গেছে, হযরত আয়াতুল্লাহ সাইয়্যেদ মোজতবা খামেনেই এক হুকুমনামায় হাওজায়ে ইলমিয়ার সেবা কেন্দ্রের নতুন বোর্ড অব ডিরেক্টরসের সদস্যদের পাঁচ বছরের জন্য নিয়োগ করেছেন।

এই নিয়োগ অনুসারে, হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন হোসাইন রহীমিয়ান, মোহাম্মাদ জাফারী গিলানী, মুহিউদ্দীন মাকারেম শিরাজী, কাদম আলী ইসহাকিয়ান, মোহাম্মাদ মাহদী হাক্কানী এবং মোহাম্মাদ হোসাইন এহসানী — এঁদের সঙ্গে কোম হাওজার কেন্দ্রীয় ম্যানেজমেন্টের প্রতিনিধি, খোরাসান হাওজার প্রতিনিধি এবং জামিয়াতুল মুস্তাফা আল-আলামিয়ার প্রধানকে নতুন বোর্ডের সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

হাওজায়ে ইলমিয়ার সেবা কেন্দ্রের নতুন বোর্ডের সদস্যদের বিদায় ও বরণ অনুষ্ঠান চলতি মাসের প্রথম দিকে অনুষ্ঠিত হয়। এতে হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন মোহাম্মাদিয়ান (নেতার কার্যালয়ের হাওজা বিষয়ক যোগাযোগ উপদেষ্টা), ইরওয়ানী (নেতার কার্যালয়ের তত্ত্বাবধান ও অডিটিং উপদেষ্টা), পূর্ববর্তী সদস্যবৃন্দ এবং নতুন সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে পূর্ববর্তী সদস্য ও কেন্দ্রের প্রধানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পর, নতুন সদস্যদের ভোটে হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন হোসাইন রহীমিয়ান পুনরায় হাওজায়ে ইলমিয়ার সেবা কেন্দ্রের বোর্ড চেয়ারম্যান নির্বাচিত হন। 4357429#

captcha