IQNA

তিউনিশিয়ায় ইসলাম ব্যতীত অন্য কোন ধর্মের প্রচার হারাম ঘোষণা

7:42 - January 16, 2014
সংবাদ: 1359750
আন্তর্জাতিক বিভাগ : গত সোমবার (১৪ই জানুয়ারী) ‘মুসলিম দেশে ইসলাম ধর্ম ব্যতীত অন্য যে কোন ধর্মের প্রচার হারাম’ শীর্ষক এক ফতওয়ায় স্বাক্ষর করেছেন তিউনিশিয়ার ৩৫ জন আলেম ও পেশ ইমাম।

TAP ওয়েব সাইটের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : তিউনিশিয়ার ৩৫ জন আলেম ও পেশ ইমামের উপস্থিতিতে অনুষ্ঠিত এক সভায় এ ফতওয়া স্বাক্ষরিত হয়। ফতওয়াতে, মুসলিম অধ্যুষিত দেশ তিউনিশিয়ায় ইসলাম ধর্ম ব্যতীত অন্য যে কোন ধর্মের প্রচারকে হারাম ঘোষণা করা হয়েছে। স্বাক্ষরকারীগণ জানিয়েছেন নতুন সংবিধানের ৬নং অনুচ্ছেদ ইসলাম ধর্মের পরিপূর্ণ পরিপন্থী। আর তাই অইসলামি দলসমূহ যাতে এ অনুচ্ছেদের অপব্যবহার না করতে পারে তাই এ ফতওয়া দিতে বাধ্য তারা হয়েছেন।

ওলামা ও পেশ ইমামগণ ছাড়াও শরিয়ত বিষয়ক চিন্তাবিদগণ, কুরআন সংরক্ষণ সংস্থা, ইসলামি নৈতিকতা পরিষদ, আল-বায়ান সংস্থা এবং মুসলিম যুব সংস্থা ঐ ফতওয়ায় স্বাক্ষর করেছে।#1359308

captcha