IQNA

কারবালায় ‘ইমাম সাজ্জাদ (আ.) হাসপাতালের’ ৯৭ শতাংশ কাজ সম্পন্ন

22:24 - March 01, 2014
সংবাদ: 1381524
আন্তর্জাতিক বিভাগ: যিয়ারত সংস্থার প্রধান, ইরাকের পবিত্র নগরী কারবালায় ‘ইমাম সাজ্জাদ (আ.) হাসপাতালের’ ৯৭ শতাংশ কাজ সম্পন্নের খবর জানিয়ে বলেছেন, আগামী ছয় মাসের মধ্যে এ হাসপাতালটির সকল কাজ সম্পন্ন হবে।

কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ইরানের যিয়ারত সংস্থার প্রধান হাসান পালারুক ‘ইমাম সাজ্জাদ (আ.) হাসপাতালের’ বৃহৎ প্রকল্পের চূড়ান্ত পর্যায়ের পর্যবেক্ষণ সম্পর্কে বলেছেন, এ হাসপাতালটি নির্মাণ করতে জনসাধারণের অনুদান সহকারে মোট ৬৫ বিলিয়ন তুমান বিনিয়োগ করা হয়েছে। ১৭টি বিশেষ বিভাগ এবং ছয়টি সুসজ্জিত অপারেশন কক্ষ। ইমাম হুসাইন (আ.)-এর জিয়ারতকারীদের চিকিৎসা এবং স্বাস্থ্য পরিষেবার জন্য ৭৫% ডিসকাউন্ট প্রদান করা হবে।
তিনি আরও বলেন, এপর্যন্ত হাসপাতালটির ৯৭ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। বর্তমানে হাসপাতালটি সুসজ্জিত কর্ম সম্পন্ন হচ্ছে এবং আগামী ছয় মাসের মধ্যে হাসপাতালটি চালু করা হবে।
হাসান পালারুক বলেন, ছয় তালা বিশিষ্ট এ হাসপাতালটি ১২ হাজার বর্গ মিটারের জমির উপর নির্মাণ করা হয়েছে এবং মোট ১৭টি বিভাগে ১২০টি শয্যা রয়েছে।
১২০ শয্যা বিশিষ্ট এ হাসপাতালটিতে দন্ত চিকিৎসা, পেডিয়াট্রিক্স, অপথ্যালমোলজি, স্ত্রীরোগবিদ্যা, প্রসবাবস্থা, বন্ধ্যত্ব, প্যাথলজি, ত্বক, অর্থোপেডিক, চোক, কান, গলা, CCU এবং ICU ইউনিট, এন্ডোস্কোপি, অপারেশন রুম সহ জিয়ারতকারীদের সুবিধার্থে জরুরি বিভাগ রয়েছে।

1381299

captcha