IQNA

হযরত মুহাম্মাদ (সা)কে পরিচয় করানোর উদ্দেশ্যে অস্ট্রিয়ায় ২০ হাজার ফুল বিতরণ

23:50 - April 08, 2014
সংবাদ: 1392202
আন্তর্জাতিক বিভাগ: হযরত মুহাম্মাদ (সা.)-এর পবিত্র জন্ম বার্ষিকী উপলক্ষে (ইংরাজি তারিখ অনুযায়ী) চলতি সপ্তাহের শুরুতে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার মুসলিম যুবকগণ জনসাধারণের মধ্যে হযরত মুহাম্মাদ (সা.)-এর হাদিস সহকারে ২০ হাজার ফুল বিতরণ করেছে।

কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: হযরত মুহাম্মাদ (সা.) ১২ই রবিউল আওয়াল সমসময় ৫৭১ খ্রিস্টাব্দের ৯ম এপ্রিলে জন্মগ্রহণ করেছেন।
ফুল বিতরণ প্রকল্পের পরিচালক ‘মামদুহুল আতার’ বলেছেন: ভিয়েনার মুসলিম ও অমুসলিম ৩০০ যুবক ও যুবতি ‘আমরা হযরত মুহাম্মাদ (সা.)কে ভালবাসি’ লিখিত টি-শার্ট পরিধান করে এ প্রকল্প বাস্তবায়নের জন্য সহায়তা করেছে। তারা এসকল ফুল সংসদ ভবন এবং অন্য ২৬টি প্রতিষ্ঠানে বিতরণ করেছে।
বলাবাহুল্য, অস্ট্রিয়ায় ইসলাম ধর্ম ১৯১২ সালে ‘ফ্রানজ জোসেফ’এর সাম্রাজ্যে স্বীকৃতি পেয়েছে। সেদেশে বর্তমানে ৮০ লক্ষ জনগণের মধ্যে ৫ লক্ষ মুসলিম অধিবাসী রয়েছে। মুসলমানদের মধ্যে অধিকাংশই তুরস্কের অধিবাসী।
70252

captcha