দুবাই সাংস্কৃতিক ও শিল্পকলা মন্ত্রনালয়ের ম্যানেজিং ডিরেক্টর উমর বিন সুলাইমান সরকারী সংবাদ সংস্থাকে জানায়, দুবাইয়ের ইতিহাসে এই মিউজিয়াম একটি মাইলফলক হিসেবে টিকে থাকবে এবং বিশ্বকে নবী মুহাম্মাদ (সা.) এর জীবন ও বাণী সম্পর্কে জানার সুযোগ করে দেবে।
দুবাইয়ের শাসক ও সে দেশের প্রধানমন্ত্রী শেইখ মোহাম্মাদ বিন রাশেদ আল মাখতুম মন্ত্রনালয়কে দ্রুত কাজ শুরু করার নির্দেশ দিয়েছেন। উল্লেখ্য মন্ত্রনালয়টি এ সপ্তাহেই প্রথম গঠিত হয়েছে।
এটি মুহাম্মাদ (সা.) এর জীবনী ধারাবাহিক ভাবে বর্ণনা করবে এবং দর্শনার্থীদের তাঁর জীবনের প্রধান ধাপগুলোর সাথে পরিচয় করিয়ে দেবে, যেখানে থাকবে তার বিয়ে, আল্লাহর ওহীর শুরু, তার স্ত্রী খাদিজার ইন্তেকাল, মেরাজের ঘটনা, মদিনায় হিযরত, মক্কা বিজয় এবং আল্লাহর কাছে তাঁর ফেরত চলে যাওয়া।
একটি বিশেষ বিভাগ থাকবে হজ্জ এবং ইসলামের মৌলিক বিষয়গুলোর উপরে।
এর লক্ষ্য হলো বিশ্বকে নবী (সা.) এর উদ্দীপনা দানকারী জীবনের সাথে পরিচয় করিয়ে দেয়া এবং জানানো কীভাবে তিনি মানবজাতির ইতিহাসের দিককে বদলে দিয়েছিলেন।