IQNA

২১তম আন্তর্জাতিক বইমেলার সমাপ্তি অনুষ্ঠানে হাদ্দাদ আদেল অংশ গ্রহণ করবেন

22:39 - May 10, 2008
সংবাদ: 1650785
মজলিশের স্পিকার গোলাম আলী হাদ্দাদ আদেল তেহরানে ১১ই মে তে ২১তম আন্তর্জাতিক বই মেলার সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
জনাব হাদ্দাদ আদেলের সাথে থাকবেন সংস্কৃতি ও হেদায়েত মন্ত্রী মোহাম্মাদ হুসেইন সফর হারানদি এবং ২১তম আন্তর্জাতিক বই মেলার প্রধান মোহসেন পারভিজ।

অনুষ্ঠানে আরো উপস্থিত থাকবেন বেশ কিছু সাংস্কৃতিক বৈজ্ঞানিক ব্যক্তিত্ব, প্রকাশক এবং বইয়ের বাজারে কর্মতৎপর কিছু ব্যক্তি।

১১ই মে তেহরানে ইমাম খোমেনী মোসাল্লাতে বেলা ২টায় সমাপ্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ।

আয়োজনকারীরা ইরানী ১৩৮৬ সালের (২১শে মার্চ ২০০৭-২০শে মার্চ ২০০৮) পর্যন্ত সবচেয়ে বেশী তৎপর প্রকাশককে পুরস্কৃত করবেন।
captcha