সংযুক্ত আরব আমিরাতের সরকারী বার্তাসংস'ার বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস'া ইকনা জানিয়েছে, দুইদিন ব্যাপী এই বৈঠকে মুসলিম নেতৃবৃন্দের আন-র্জাতিক পরিষদের পরিকল্পনা ও কার্যক্রমসহ ইসলাম ও মুসলিম বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও পর্যালোচনা করা হয় । মুসলিম নেতৃবৃন্দের আন-র্জাতিক পরিষদের মহাসচিব মোহাম্মদ আহমাদুল আশরাফ বিশ্বের মুসলিম নেতৃবৃন্দের মধ্যে সহযোগিতা ও সম্পর্ক আরো শক্তিশালী করার জন্য এই পরিষদের প্রচেষ্টার প্রতি গুরুত্বারোপ করে বলেন, এই বৈঠকে নেতৃবৃন্দ বিশ্বের মুসলমানদের সংকট ও সম্ভাবনাময় সকল বিষয়ে আলোচনা ও মতবিনিময় করেন। #
273347