IQNA

মালয়েশিয়ায় ইসলামী দেশগুলোর উচ্চ শিক্ষা বিষয়ক মন্ত্রীদের পরবর্তী বৈঠক মালয়েশিয়ায় অনুষ্ঠিত হবে

15:50 - October 11, 2008
সংবাদ: 1696330
আযারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত ইসলামী দেশগুলোর উচ্চ শিক্ষা বিষয়ক মন্ত্রীদের চতুর্থ বৈঠকের সমাপনী অনুষ্ঠানে ঘোষণা করা হয়েছে মালয়েশিয়ার রাজধানী কোয়ালালামপুরে ইসলামী দেশগুলোর উচ্চ শিক্ষা বিষয়ক মন্ত্রীদের পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবে ।
ISESCO এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে আযারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত ইসলামী দেশগুলোর উচ্চ শিক্ষা বিষয়ক মন্ত্রীদের চতুর্থ বৈঠকের সমাপনী অনুষ্ঠানে মালয়েশিয়াকে ইসলামী দেশগুলোর উচ্চ শিক্ষা বিষয়ক মন্ত্রীদের পরবর্তী বৈঠকের স্বাগতিক দেশ হিসেবে ঘোষণা করা হয়েছে ।সমাপনী অনুষ্ঠানের মধ্যদিয়ে বুধবার আযারবাইজানের রাজধানী বাকুতে ইসলামী দেশগুলোর উচ্চ শিক্ষা বিষয়ক মন্ত্রীদের চতুর্থ বৈঠক শেষ হয়। বৈঠকে পূর্ববর্তী বৈঠকের ফলাফল পর্যালোচনার পাশাপাশি ইসলামী দেশগুলোর উন্নয়ন ও অগ্রগতির ব্যাপারে করনীয় সম্পর্কে আলোচনা ও পর্যালোচনা করা হয়। উল্লেখ্য সৌদি আরবের রাজধানী রিয়াদে ২০০০ সালে ইসলামী দেশগুলোর উচ্চ শিক্ষা বিষয়ক মন্ত্রীদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয় । এরপর ২০০৩ সালে লিবিয়ার রাজধানী ত্রিপলিতে ২য় বৈঠক ও ২০০৬ সালে কূয়েতে ইসলামী দেশগুলোর উচ্চ শিক্ষা বিষয়ক মন্ত্রীদের তৃতীয় বৈঠক অনুষ্টিত হয়। # 305034
captcha