IQNA

গাজা উপত্যকা পুনর্গঠনের লক্ষ্যে মিশরের শারমুশ শেইখে আন্তর্জাতিক সম্মেলন শুরু

9:22 - March 03, 2009
সংবাদ: 1750924
যুদ্ধ বিধ্বস্ত ফিলিস্তিনের গাজা উপত্যকা পুনর্গঠনের লক্ষ্যে গতকাল থেকে মিশরের শারমুশ শেইখে আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে ।
সংবাদ মাধ্যম ‘নাসিজ’ এর বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, যুদ্ধ বিধ্বস্ত ফিলিস্তিনের গাজা উপত্যকা পুনর্গঠনের লক্ষ্যে ইসলামী সম্মেলন সংস্থার মহাসচিব একমাল উদ্দিন এহসান ওগলু, ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি, ইতালীর প্রধানমন্ত্রী সিলভিও বার্লিসকোনীসহ বিশ্বের ৭১ টি দেশের পররাষ্ট্রমন্ত্রীদের উপস্থিতিতে মিশরের শারমুশ শেইখে গতকাল থেকে আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে । মিশরের প্রেসিডেন্ট হোসনে মোবারক এই সম্মেলনের উদ্বোধন করেন। সম্মেলনে গাজা পুনর্গঠনের ব্যাপারে বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহণ ও এ ব্যাপারে অর্থ সংগ্রহের বিষয় নিয়ে আলোচনা ও মত বিনিময় করা হবে । এছাড়া এই সম্মেলনের অবকাশে গাজা পুনর্গঠনের ব্যাপারে মার্কিনযুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, জাতিসংঘ ও রাশিয়ার প্রতিনিধিদের আলোচনা করার কথা রয়েছে ।# 371501
captcha