ফিলিস্তিনের নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী ইসমাইল হানিয়া বলেছেন, বিশ্বসমাজের উচিত ফিলিস্তিনী জাতির অধিকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়া এবং যতদিন পর্যন্ত ফিলিস্তিনীদের অধিকার প্রতিষ্ঠা না হবে ততদিন ফিলিস্তিনে প্রতিরোধ সংগ্রাম অব্যাহত থাকবে ।
কুদস প্রেস এর বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, ফিলিস্তিনের নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী ইসমাইল হানিয়া রবিবার গাজায় এক ভাষণে বলেছেন, সকলের জানা উচিত আমরা আমাদের অধিকার আদায়ের ব্যাপারে ঐক্যবদ্ধ এবং আমরা কখনোই আমাদের এই অবস্থান থেকে সরে দাঁড়াবো না । তাই জাতিসংঘসহ বিশ্বের সকল দেশের উচিত ফিলিস্তিনী জাতির অধিকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়া এবং তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার ব্যাপারে চেষ্টা করা । ফিলিস্তিনের প্রধানমন্ত্রী আরো বলেন, গত ৬ দশক ধরে অব্যাহতভাবে হত্যা, নির্যাতন ও অবরোধ আরোপের মাধ্যমে ফিলিস্তিনী জাতিকে দূর্বল করার চেষ্টা করা হলেও এই জাতি কখনো তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার ব্যাপারে বিন্দুমাত্র পিছপা হবে না ।# 395562