IQNA

পবিত্র রমজান উপলক্ষ্যে সংযুক্ত আরবআমিরাতের এজমন বিশ্ববিদ্যালয়ে ৫ টি সম্মেলন অনুষ্ঠিত হবে

11:49 - August 25, 2009
সংবাদ: 1817728
পবিত্র রমজান উপলক্ষ্যে সংযুক্ত আরবআমিরাতের এজমন বিশ্ববিদ্যালয়ে আগামী ২৬ আগস্ট থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত ৫ টি সম্মেলন অনুষ্ঠিত হবে ।
সংবাদ মাধ্যম AMEinfo এর বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, সংযুক্ত আরবআমিরাতের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের উপস্থিতিতে দেশের এজমন বিশ্ববিদ্যালয়ে আগামী ২৬ আগস্ট থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত ৫ টি সম্মেলন অনুষ্ঠিত হবে । এরমধ্যে প্রথম সম্মেলনের বিষয়বস্তু হলো ‘ইসলামী সাহিত্য ও আধুনিকতাবাদ’ । সংযুক্ত আরব আমিরাতের শিল্প ফাউন্ডেশনের সভাপতি আব্দুর কুদ্দুস আনসারী এবং দেশটির ইসলামী সাহিত্য ম্যাগাজিনের সম্পাদক ওয়ালিদ কেসাব এই সম্মেলনে বক্তৃতা করবেন ।# 453311
captcha