IQNA

মদীনায় ইসলামী শিক্ষা বিষয়ক ম্যাগাজিনের নতুন সংস্করণ প্রকাশ

20:43 - December 14, 2009
সংবাদ: 1861275
সৌদি আরবের একটি কুরআন প্রকাশনা সংস্থা কুরআনিক বিজ্ঞানের ক্ষেত্রে গবেষণার লক্ষ্য নিয়ে বাদশাহ ফাহাদ কমপ্লেক্স থেকে ইংরেজি ও আরবী ভাষায় প্রকাশিত ইসলামী শিক্ষা বিষয়ক ম্যাগাজিনের ৬ষ্ঠ সংস্করণ প্রকাশ করেছে।
দেশটির একটি বার্তা সংস্থা জানায়, ম্যাগাজিনের শুরুতেই- সৌদি আরবের ধর্মমন্ত্রী সালিহ বিন আবদুল আজিজ আল-শেখ দেশটির কুরআন গবেষকদের প্রতি আরো নতুন নতুন গবেষণার আহ্বান জানিয়ে বলেছেন, এ সব গবেষণার ফলাফল তুলে ধরে ম্যাগাজিনটিকে সমৃদ্ধ করতে হবে। ম্যাগাজিনে বাদশাহ ফাহাদ কমপ্লেক্সের সেক্রেটারি জেনারেল মোহাম্মদ সালেম শাহিদ আল-উফির একটি বিবৃতি ছাপানো হয়েছে। এতে তিনি বলেন, এই ম্যাগাজিন দেশের কুরআন গবেষকদের জন্য নতুন নতুন ক্ষেত্রে গবেষণার ফলাফল তুলে ধরার জন্য জন্য একটি বিরাট সুযোগ। # 507952
captcha