গত ২৪ জানুয়ারি থেকে তারা এ নাম রেজিস্ট্রেশনের কাজ শুরু করেন এবং বৃহস্পতিবার পর্যন্ত তা দেড়শ’ছাড়িয়ে গেছে।
রাজধানী দোহার শেখ থানি বিন আবদুল্লাহ মানবিক ইন্সটিটিউট কুরআন তেলাওয়াতের নতুন এ পদ্ধতি বাস্তবায়নের পরিকল্পনা নিয়েছে। এ কর্মসূচীর প্রথম পর্যায় শুরু হবে আগামী ২৮ ফেব্রুয়ারি থেকে এবং তা ৩০ এপ্রিল শেষ হবে।
ইন্সটিটিউটের কর্মকর্তা মোল্লা জাবির জানান, নারীদের মাঝে কুরআন তেলাওয়াত ও হেফজের প্রবণতা আরো বাড়ানোর জন্য এ কর্মসূচী নেয়া হয়েছে। তিনি বলেন, নারীরা ঘরে বসেই কুরআন তেলাওয়াত শিখবেন এবং তা টেলিফোনের মাধ্যমে সংশোধন করা হবে।# 531201