IQNA

ফ্রান্সে ‘মুসলিম ও অমুসলিমদের মধ্যকার সম্পর্ক’ শীর্ষক বৈঠক অনুষ্ঠিত হবে

10:38 - May 12, 2010
সংবাদ: 1921664
রাজনৈতিক ও সামাজিক বিভাগ: ‘মুসলিম ও অমুসলিমদের মধ্যকার সম্পর্ক’ শীর্ষক বৈঠক তওহীদ মসজিদের উদ্যোগে আগামী ১৬ই মে হালুইন শহরে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
Mosque-halluine.fr এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা জানিয়েছে: এ বৈঠক ‘হালুইন মুসলিম পরিষদ’ ও ‘নূরে ইসলাম পরিষদ’র উদ্যোগে এবং মুসলমান এবং অমুসলিমদের মধ্যকার সম্পর্কের বিষয়ে প্রচার মাধ্যমের ভূমিকার বিষয়টি পর্যালোচনার উদ্দেশ্যে আয়োজিত হচ্ছে।
বর্তমানে পশ্চিমা বিশ্বের প্রচার মাধ্যমগুলো, সাধারণ জনগণের মাঝে বিশৃংখলা সৃষ্টির মাধ্যমে সমাজে বিচ্ছিন্নতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। তাদের এহেন কর্মকাণ্ডে সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্থ হচ্ছে ইসলাম ধর্ম ও মুসলমানরা। বর্তমানে প্রচার মাধ্যমের হামলার পদ্ধতি সম্পর্কে অবগত করার বিষয়টি ইসলাম বৈঠকসমূহে ব্যাপকভাবে আলোচিত হচ্ছে।
এরই ভিত্তিতে ফ্রান্সের মুসলিম পরিষদের সদস্য ‘মালিকা ডিওফ’ –যিনি ৩০ বছর পূর্বে খ্রীষ্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন- এ বৈঠকে বিভিন্ন ধর্মের মধ্যকার সম্পর্কের বিষয়ে নিজের অভিজ্ঞতা এবং প্রচার মাধ্যম কর্তৃক ইসলামভীতি প্রসারের পথরোধের পদ্ধতি সম্পর্কে আলোচনা করবেন।# 577840
captcha