IQNA

মালয়েশিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার উদ্বোধনী তেলাওয়াতসমূহ

22:58 - July 28, 2010
সংবাদ: 1963570
কোরআন বিষয়ক কার্যক্রম: মালয়েশিয়ার ৫২তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা (গতকাল ২৭শে জুলাই) মরক্কো, সেনেগাল ও ভারতের ক্বারীদের তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়েছে।
মালয়েশিয়া হতে প্রেরিত ইকনা প্রতিবেদকের রিপোর্ট: মালয়েশিয়ার ৫২তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা মরক্কো, ভারত ও সেনেগালের ক্বারীদের তেলাওয়াতের মাধ্যমে উদ্বোধন হয়েছে।
এ প্রতিবেদনের ভিত্তিতে মরক্কোর ক্বারী আব্দুল কারিম আহমাদ বুদিক সূরা বাকারা’র ১০৬ হতে ১১০ নং আয়াত পর্যন্ত, সেনেগালের ক্বারী নাদিয়া সিনাবু সার সূরা বাকারা’র ১৪৭ হতে ১৫৫ নং আয়াত পর্যন্ত এবং সর্বশেষে ভারতের ক্বারী মুহাম্মাদ মুনির হুসাইন সূরা আনআমে’র ৩২ হতে ৩৬ নং আয়াতের তেলাওয়াত করেন।
উল্লেখ্য যে, মালয়েশিয়ার ৫২তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা, কুয়ালালামপুরে অবস্থিত পুত্রা ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টারে অনুষ্ঠিত হচ্ছে।#622251
captcha