পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখাপাত্র রামিন মেহমান পারাস্ত, অধিকৃত কুদস শহরে অবস্থিত একটি ঐতিহাসিক গীর্জায় অগ্নিসংযোগের প্রতিক্রিয়ায় বলেছেন: ইসলামি প্রজাতন্ত্র ইরান, জায়নবাদী ইসরাইল কর্তৃক অধিকৃত কুদসের ঐতিহাসিক গীর্জায় অগ্নিসংযোগ করার বিষয়টিকে জায়নবাদীদের বিভিন্ন আসমানী ধর্ম ও এর পবিত্র নিদর্শনসমূহের প্রতি অবমাননার ক্ষেত্রে উস্কানীমূলক পদক্ষেপের অন্যতম দৃষ্টান্ত বলে বিশ্বাস করে।
তিনি বলেন: জায়নবাদী ইসরাইল ইতিপূর্বেও বারংবার মুসলমান ও খ্রিষ্টানদের ধর্মীয় ও পবিত্র স্থানসমূহে বিশেষ করে মসজিদুল আকসার অবমাননা করে এরই প্রমাণ দিয়েছে যে, তারা অন্যান্য ঐশী ধর্ম ও সেগুলোর অনুসারীদের প্রতি ন্যূনতম সম্মান প্রদশর্ন করে না।
জনাব মেহমান পারাস্ত, জায়নবাদীদের এহেন উস্কানী মূলক পদক্ষেপের বিরুদ্ধে দ্রুত অবস্থান গ্রহণের জন্য আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানান।#686442