IQNA

থাইল্যান্ডের তিনটি প্রদেশের বিভিন্ন স্থানে ইসলামি শিক্ষা কেন্দ্র নির্মিত হবে

20:12 - December 28, 2010
সংবাদ: 2055127
রাজনৈতিক ও সামাজিক বিভাগ: থাইল্যান্ড সরকার এদেশের তিনটি প্রদেশের -‘ইয়ালা’, ‘নারাতিওয়াত’ ও ‘পাঠানি; যেগুলো এদেশের দক্ষিন অঞ্চলে অবস্থিত- বিভিন্ন স্থানে ইসলামি শিক্ষা কেন্দ্র নির্মাণের সিদ্ধান্ত গ্রহণ করেছে।
মালয়েশীয় বার্তা সংস্থা Bernama এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: থাইল্যান্ডের প্রধানমন্ত্রী আভিস্ট ওয়াজাজিও এ কথা উল্লেখ করে বলেন: থাইল্যান্ড সরকার অতি শিঘ্রই মুসলমানদেরকে শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ে সহযোগিতার জন্য এ প্রকল্পের বাস্তবায়ন ঘটাতে যাচ্ছে।
কিছুদিন পূর্বে এদেশের পাঠানি প্রদেশে, দক্ষিন-পূর্ব এশিয়া ও মধ্যপ্রাচ্যের মুসলিম প্রতিনিধিদের উপস্থিতিতে অনুষ্ঠিত আন্তর্জাতিক ইসলামি সম্মেলন আয়োজনে প্রিন্স আও সুঙ্গ কুলা বিশ্ববিদ্যালয়ের কর্তৃক সহযোগিতার কারণে এ বিশ্ববিদ্যালয়ের প্রতি তিনি কৃতজ্ঞতা স্বীকার করে বলেন: এ সম্মেলনের পরবর্তী অধিবেশন আগামী বছরগুলোতে পাঠানী প্রদেশে অনুষ্ঠিত হবে।#720108
captcha