আল আলাম ওয়েব সাইটের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: বাহরাইনের ‘আল ওয়াফা’, ‘জুম্বিশে হাক’ ও ‘হারাকাতু আহরারিল বাহরাইন’ –এ ৩টি দল গতকাল (৮ই মার্চ) ‘গণপ্রজাতন্ত্রী সরকার প্রতিষ্ঠা ঐক্যজোট’, নামে একটি জোট গঠন করেছে।
জুম্বিশে হাক্ব দলের প্রধান হাসান মুশাইমা’ মানামা শহরের পার্ল স্কয়ারে সাংবাদিকদের উদ্দেশ্যে বলেছেন: ত্রিমুখী এ জোট বাহরাইনের স্বৈরাচারী সরকারের পতন ও গণপ্রজাতন্ত্রী সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে গঠিত হয়েছে।
এ জোটের পক্ষ হতে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে যে, বাহরাইনের রাজতন্ত্র ভিত্তিক স্বৈরাচারী সরকার বিক্ষুব্ধ জনতার বিরুদ্ধে দমন নীতিতে পরাজিত হওয়ার পর এবার রাজনৈতিক বিভিন্ন ধোকা ও ফেতনা সৃষ্টির শরণাপন্ন হয়েছে।
উল্লেখ্য, বাহরাইনের হাজার হাজার বিক্ষুব্ধ জনতা পার্ল স্কয়ারে তাদের অবস্থান অব্যাহত রেখেছে। তারা এদেশের স্বৈরাচারী সরকারের পতন এবং গণপ্রজন্ত্র ভিত্তিক সরকার গঠনের দাবীতে বিক্ষোভ করছে।#760873