IQNA

আন্তর্জাতিক ইসলামি ঐক্য সম্মেলন বিষয়ক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে

16:56 - January 19, 2013
সংবাদ: 2482697
আন্তর্জাতিক বিভাগ : ২১তম আন্তর্জাতিক ইসলামি ঐক্য সম্মেলন বিষয়ক সংবাদ সম্মেলন ইসলামি মাযহাবসমূহের একত্রিকরণ সংস্থার মহাসচিবের উপস্থিতিতে অনুষ্ঠিত হবে।
বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : আন্তর্জাতিক ইসলামি ঐক্য সম্মেলন ‘মহানবী (স.); এক মুসলিম উম্মাহ’র স্বকীয়তার প্রতীক স্বরূপ’ শীর্ষক শিরোনামে অনুষ্ঠিত হবে, এ বিষয়ক সংবাদ সম্মেলন ইসলামি মাযহাবসমূহের একত্রিকরণ সংস্থার মহাসচিব আয়াতুল্লাহ আরাকী’র উপস্থিতিতে আগামীকাল ২০শে জানুয়ারী অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এ সংবাদ সম্মেলন আগামীকাল ১০:৩০ মিনিটে তেহরানের আয়াতুল্লাহ তালেকানী স্ট্রীটে অবস্থিত ইসলামি মাযহাবসমূহের একত্রিকরণ সংস্থার কার্যালয়ে অনুষ্ঠিত হবে।#1173693
captcha