IQNA

মালয়েশিয়ায় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা শুরু

20:46 - June 29, 2013
সংবাদ: 2553650
আন্তর্জাতিক বিভাগ: মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে পুত্রা ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ২৮শে জুন ৫৫তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মালয়েশিয়ার ‘Bernama’ সংবাদ সংস্থার বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে মালয়েশিয়ান কর্তৃপক্ষ, কেলানটানা প্রদেশের মেয়র সুলতান মোহাম্মাদ, উপ প্রধানমন্ত্রী মাহিউদ্দীন ইয়াসিন, প্রধানমন্ত্রীর স্ত্রী সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তি মহোদয় উপস্থিত ছিলেন।
এই প্রতিযোগিতা ৬ই জুলাই পর্যন্ত অব্যাহত থাকবে। ৪২টি দেশ থেকে আগত ৫৬জন পুরুষ এবং মহিলা ক্বারি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন।

মালয়েশিয়ার ধর্ম মন্ত্রী জামিল খেয়ের বাহরাম এই উদ্বোধনী অনুষ্ঠানে বলেছেন, এই প্রতিযোগিতার প্রাথমিক পর্যায়ে ৪২ জন পুরুষ এবং ৩০ জন মহিলা ক্বারি সহকারে মোট ৭২ জন ক্বারি অংশগ্রহণ করেছিল। যারমধ্যে থেকে ৫৬ জন মহিলা এবং পুরুষ ক্বারিকে নির্বাচন করা হয়েছে।

তিনি আরও জানান, এই প্রতিযোগিতায় মহিলা এবং পুরুষ ক্বারির জন্য প্রথম স্থানে উত্তীর্ণকে ৩৫০ গ্রাম ওজনের একটি স্বর্ণ মেডেল, ৪০ হাজার র্যারঙ্কিংট (মালয়েশিয়ান মুদ্রা), একটি ব্যাজ এবং সার্টিফিকেট প্রদান করা হবে।

প্রথম স্থানে উত্তীর্ণরা নিজেদের পুরস্কার সমূহ এদেশের রাজা আব্দুল হালিম মুয়াজ্জেম শাহ এবং রানী সুলতানা হামিনাহ হামিদুনের নিকট থেকে গ্রহণ করবেন।
1249217

captcha