
বার্তা সংস্থা ইকনা: কুরআন গবেষণা ও স্টাডিজ সেন্টারের কর্তৃপক্ষ ‘সাইয়্যেদ মুর্তজা জামালুদ্দিন’ এ ব্যাপারে বলেছেন: মু’মিনদের আকর্ষণ করার জন্য এ গ্রন্থটি প্রকাশ করা হয়েছে। যাতেকরে তারা কুরআন হেফজ এবং গবেষণার জন্য অনুপ্রেরণা পায়।
তিনি বলেন: ৭৫ পৃষ্ঠা বিশিষ্ট «فضائل السور القرآنیة» ‘পবিত্র কুরআনে সূরার ফজিলত’ শীর্ষক গ্রন্থটিতে পবিত্র কুরআনের সূরার বিভিন্ন ফজিলত বর্ণনা করা হয়েছে।
বলাবাহুল্য, ইমাম হুসাইন (আ.)এর পবিত্র মাজারের দারুল কুরআনের অন্তর্গত কুরআন গবেষণা ও স্টাডিজ সেন্টারের পক্ষ থেকে গত সপ্তাহে আল্লামা সাইয়্যেদ ফাজেল আল-জাবেরীর লিখিত ‘সুরা ফাতেহার তাফসির’ গ্রন্থটি প্রকাশ ও প্রিন্ট হয়েছে।