IQNA

আলজেরিয়ায় নির্মাণ করা হবে বিশ্বের তৃতীয় বৃহত্তম মসজিদ

16:19 - March 17, 2016
সংবাদ: 2600464
আন্তর্জাতিক ডেস্ক: আলজেরিয়ায় বিশ্বের তৃতীয় বৃহত্তম মসজিদ নির্মাণ করার খবরটি জার্মানের দৈনিক ‘ডেই ভোল্ট’ সংবাদপত্র প্রকাশ করেছে।
আলজেরিয়ায় নির্মাণ করা হবে বিশ্বের তৃতীয় বৃহত্তম মসজিদ

বার্তা সংস্থা ইকনা: আলজেরিয়ার সর্ববৃহৎ মসজিদ এবং বিশ্বের তৃতীয় বৃহত্তম মসজিদ নির্মাণ করার
খবরটি জার্মানের দৈনিক
ডেই ভোল্টসংবাদপত্র প্রকাশ করেছে।

ডেই ভোল্টসংবাদপত্রের প্রতিবেদনে বলা হয়েছে, আলজেরিয়ার সর্ববৃহৎ মসজিদ এবং বিশ্বের তৃতীয় বৃহত্তম মসজিদটি ৩৭৪ হাজার মিটারের ওপর নির্মাণ করা হবে। মসজিদটির মিনারের উচ্চতা ২৬৫ মিটার, যা বিশ্বের সবচেয়ে উঁচু মিনার।

মসজিদটির গম্বুজের উচ্চতা ৫৬ মিটার এবং এ মসজিদে এক সাথে ৩৫ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবে।

জার্মানের প্রকৌশলী ইউরগান এঙ্গেলআলজেরিয়ার সর্ববৃহৎ মসজিদটির ডিজাইন সম্পন্ন করেছেন এবং তার তত্ত্বাবধানে মসজিদটি নির্মাণ করা হবে।

মসজিদে নবী (সা.) এবং মসজিদে হারামের পর এই মসজিদটি বিশ্বের তৃতীয় বৃহত্তম মসজিদ যা আলজেরিয়ায় নির্মাণ করা হবে।

আলজেরিয়ায় উচ্চ বেকারত্বের হার, তেলের মূল্য হ্রাস এবং সরকারী সম্পদ হ্রাসের কারণে দেশটি কঠিন পরিস্থিতিতে সম্মুখে রয়েছে। এ স্বত্বেও সেদেশে বিশ্বের তৃতীয় বৃহত্তম মসজিদের নির্মাণ কার শুরু করা হয়েছে।

ডেই ভোল্টসংবাদপত্র আরও লিখেছে: আলজেরিয়া যদি, কয়েক বিলিয়ন ইউরোর বাজেটে বিশ্বের তৃতীয় বৃহত্তম মসজিদের নির্মাণ কাজ শেষ করতে পারে, তাহলে তাদের অনেক গুরুত্বপূর্ণ সমস্যা সমাধান হবে।

iqna


captcha