IQNA

শ্রীলংকায় ‘ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি দিবস’ শীর্ষক সম্মেলন

23:58 - December 04, 2014
সংবাদ: 2615141
আন্তর্জাতিক বিভাগ: শ্রীলংকা ও ফিলিস্তিনের সংহতি কমিটির পক্ষ থেকে ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি দিবসের আলোকে শ্রীলংকার জাতীয় গ্রন্থাগারের মিলনায়তনে বিশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: উক্ত সম্মেলন বিভিন্ন ইসলামী দেশ তথা আফগানিস্তান, ওমান, ইরাক ও সিরিয়ার রাষ্ট্রদূতের অংশগ্রহণে শ্রীলংকার জাতীয় গ্রন্থাগারের মিলনায়তনে বিশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
ফিলিস্তিনে শ্রীলংকার সাবেক রাষ্ট্রদূত এবং শ্রীলংকার রাষ্ট্রপতির প্রতিনিধি জিয়ান সিংঘা এ সম্মেলনের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন। তিনি তার বক্তৃতায় ফিলিস্তিনের সাথে শ্রীলংকার সংহতির ইতিহাস এবং গাজা বাসীদের জন্য অর্থনৈতিক ও ঔষধ পাঠিয়ে যে সাহায্য কারা হয়েছিল তা উল্লেখ করেছেন।
এছাড়াও শ্রীলংকার কিছু সংসদ সদস্যগণ ও শ্রীলংকা ও ফিলিস্তিনের সংহতি কমিটির সদস্যগণ মজলুম ফিলিস্তিনই অধিবাসীদের ওপর দখলদার ইস্রাইয়েলের হামলা ও গণহত্যার ব্যাপারে পর্যালোচনা করেন।
এ সম্মেলনে শ্রীলংকার জাতীয় টেলিভিশনের সাংবাদিকরাও উপস্থিত ছিলেন। এছাড়াও এ সম্মেলনে শ্রীলংকায় অবস্থিত ফিলিস্তিনি রাষ্ট্রদূত ‘জোহায়ের যিয়াদ’ বিপদগ্রস্ত গাজা বাসি এবং ইসলামী দেশ গুলো বিশেষ করে মিশরের সাহায্য কথা উল্লেখ করেছেন।
এ সম্মেলনের উপান্তে শ্রীলংকার রাজধানী কলম্বোর জাতীয় গ্রন্থাগারে গাজা বাসির ওপর নৃশংসতার আলোকে চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
2614600

captcha