IQNA

ফ্রান্সে ইসলামি গ্রন্থ বিক্রি বেড়েছে ৩ গুণ/ ‘এক খ্রিস্টানের কুরআন তেলাওয়াত’ গ্রন্থটি বিক্রয়ের শীর্ষে

17:46 - April 06, 2015
সংবাদ: 3099042
আন্তর্জাতিক বিভাগ: ফ্রান্সে ইসলাম সংক্রান্ত বই-পত্র এবং পবিত্র কোরআন শরিফ বিক্রির হার গত বছরের তুলনায় তিন গুণ বেড়েছে।

বার্তা সংস্থা ইকনা: ফ্রান্সের রাজধানী প্যারিসে সন্ত্রাসী হামলার ঘটনার পর দেশটিতে ইসলাম সংক্রান্ত বই পুস্তক ও সাময়িকী বিক্রির হার প্রায় রাতারাতি বেড়ে গেছে। বর্তামানে এদেশে ইসলাম ধর্মের ওপর লিখিত গ্রন্থ সর্বাধিক বিক্রি হচ্ছে।
ফ্রান্সে পবিত্র কোরআন নিয়ে বিশেষ সংখ্যা বের করার পর দ্রুত বিক্রি হয়ে গেছে। বইয়ের দোকানগুলোয় অন্যান্য বইয়ের তুলনায় এ গ্রন্থটি অধিক বিক্রি হয়েছে।
পবিত্র কোরআন নিয়ে বিশেষ সংখ্যা লেখক ও দর্শন ম্যাগাজিনের পরিচালক ফ্যাব্রিস গেরসশেল বলেন: ‘ইসলাম ও কোরআন নিয়ে আগের চেয়ে অনেক বেশি প্রশ্ন তুলছেন ফরাসি নাগরিকরা। কিন্তু মিডিয়া তাদের প্রশ্নের যে উত্তর দিচ্ছে তাতে তারা সন্তুষ্ট নয়’।
ফরাসি বইয়ের দোকান ন্যাশনাল ইউনিয়নের তথ্য অনুযায়ী, ইসলাম সংক্রান্ত বই-পত্র এবং পবিত্র কোরআন শরিফ বিক্রির হার গত বছরের তুলনায় তিন গুণ বেড়েছে।
একটি বইয়ের দোকান চেইন মাটিল্ডা মায়ো কর্মকর্তারা
ধর্ম সংক্রান্ত বই বিক্রয়কারী  চেইন বুকসপস লাপ্রোকিউর’এর প্রধান মাটিল্ডা মায়ো বলেন, ইসলাম ধর্ম সম্পর্কে জনগণ অধিক তথ্য জানার জন্য আগ্রহী। এদিকে ইসলাম ধর্মের প্রতিনিধির দাবী করছে আইএসআইএল। আইএসআইএল ইসলামের নামে নিজেদের সন্ত্রাসী তৎপরতা চালাচ্ছে  আর এ কারণে মানুষ নিজেরাই সত্যিকার ইসলাম সম্পর্কে জানতে আগ্রহী হয়ে উঠছেন।
পরিসংখ্যান দেখান যে, গত বছর খ্রিস্টান ধর্ম সম্পর্কিত গ্রন্থের তুলনায় ইসলাম ধর্মের গ্রন্থ প্রায় দ্বিগুণ প্রকাশ হয়েছে।
এছাড়াও ফ্রান্সের ক্যাথলিক খ্রিস্টান কর্তৃক পরিচালিত ‘লুসার্ফ এমপ্রিন্ট’ প্রেসের প্রকাশিত ‘এক খ্রিস্টানের কুরআন তেলাওয়াত’ গ্রন্থটি বিক্রয়ের শীর্ষে রয়েছে।
3085149

captcha