
বার্তা সংস্থা ইকনা : গতকাল বৃহস্পতিবার তিউনিশিয়া থেকে আল-আলাম চ্যানেলে প্রচারিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষমতাচ্যুত স্বৈরশাসক যায়নুল আবেদীন বিন আলী’র যুগে এদেশের পাঠ্যপুস্তকে ফিলিস্তিন ইস্যুর কোন স্থান ছিল না এবং বিষয়টি সম্পূর্ণরূপে ভুলে যাওয়া হয়েছিল। কিন্তু বর্তমানে দেশটির কিছু কিছু দল পাঠ্যপুস্তকে বিষয়টি আনার চেষ্টা চালাচ্ছে।
তিউনিশিয়া পার্লামেন্টের সদস্য আইমান আল-আলাভি আল-আলাম চ্যানেলকে জানান : ফিলিস্তিন ইস্যুটি অবশ্যই পাঠ্যপুস্তকে স্থান দিতে হবে। যাতে পরবর্তী প্রজন্ম সত্য ও ফিলিস্তিনের উপর নির্যাতন এবং নিপীড়ন সম্পর্কে অবগত হতে পারে।
তিউনিশিয়ার এক বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিষয়ের শিক্ষক ‘মুরাদ আল-ইয়াকুবী’ বলেন : ফিলিস্তিন ও প্রতিরোধ আন্দোলনের বিষয়টি পাঠ্যসূচীতে আনতে হবে। যাতে ফিলিস্তিনের বিষয়টি পূর্বের চেয়ে আরো স্পষ্ট হয়।
জায়নবাদী ইসরাইলের সাথে সম্পর্ক স্বাভাবিককরণ বিরোধী জোটের সদস্য মুহাম্মাদ কামাল আল-মাগরেবি বলেন : পশ্চিমা ঘেষাঁরা পাঠ্যপুস্তকগুলোকে জ্ঞান শূণ্য করতে চায়। তারা চায় কোনক্রমেই যেন ফিলিস্তিনের বিষয়টি পাঠ্যপুস্তকে স্থান না পায়।
3308791
সূত্র : আল-আলাম