IQNA

ইরাকে ‘ইমাম খোমেনী (রহ.)’ আন্তর্জাতিক শীর্ষক সেমিনার

17:34 - June 01, 2015
সংবাদ: 3310260
আন্তর্জাতিক বিভাগ: ইরাকের পবিত্র নগরী নাজাফে আশরাফে আজ (১ম জুনে) বিশ্বের বিভিন্ন দেশের শিয়া ও সুন্নি পণ্ডিত এবং বুদ্ধিজীবীদের উপস্থিতিতে ‘ইমাম খোমেনী (রহ.) উম্মতের পথ এবং ইতিহাসের মহিমা’ শিরোনামে আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হবে।

বার্তা সংস্থা ইকনা: ইরাক এবং বিশ্বের বিভিন্ন দেশ থেকে ২ হাজার জন শিয়া ও সুন্নি আলেম, চিন্তাবিদ, গবেষক এবং শিক্ষাবিদগণ উক্ত আন্তর্জাতিক সেমিনারে উপস্থিত থাকবেন।
ইমাম খোমেনী (রহ.) এর স্মরণে এবং তার ধর্মীয়, সাংস্কৃতিক, সামাজিক এবং নৈতিক চিন্তাভাবনা পর্যবেক্ষণের জন্য উক্ত আন্তর্জাতিক সেমিনার প্রতিবছর অনুষ্ঠিত হয়ে আসছে। চলতি বছর উক্ত আন্তর্জাতিক সম্মেলন ‘ইমাম খোমেনী (রহ.) উম্মতের পথ এবং ইতিহাসের মহিমা’ শিরোনামে অনুষ্ঠিত হবে।
উক্ত সেমিনার বিশ্বের বিভিন্ন দেশের ইসলামিক চিন্তাবিদ সহকারে ইরাকের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, পণ্ডিত, ইসলামিক চিন্তাবিদ এবং সংসদ সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠিত হবে।
‘ইমাম খোমেনী (রহ.) উম্মতের পথ এবং ইতিহাসের মহিমা’ শীর্ষক সেমিনারে ইরাকের আহলে সুন্নত ওলামা পরিষদের চেয়ারম্যান খালিদ আল মোল্লা, আয়াতুল্লাহ বাশির নাজাফির প্রতিনিধি (তার ছেলে), নাজাফ শহরের জুম্মার খতিব সাদরউদ্দীন কাবাঞ্চি এবং ইরানের রাষ্ট্রদূত বক্তৃতা পেশ করবেন।
প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরে ইরান, লেবানন, ইয়েমেন, সৌদি আরব, বাহরাইন ও সিরিয়ার চিন্তাবিদগণ উক্ত আন্তর্জাতিক সম্মেলনে উপস্থিত থাকবে এবং প্রতিবছরই এ সম্মেলনে বিদেশী প্রতিনিধির উপস্থিতির সংখ্যা বেড়ে চলছে।
3309971

captcha