IQNA

আলজেরিয়ায় আইএসআইএলের কোন স্থান নেই

18:17 - June 02, 2015
সংবাদ: 3310720
আন্তর্জাতিক বিভাগ: পশ্চিমাদের তথ্য থেকে জানা গিয়েছে, আলজেরিয়ায় তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল ততটা প্রভাব বিস্তার করতে সক্ষম হবে না।

বার্তা সংস্থা ইকনা: আলজেরিয়ার সরকার এবং সেদেশের নিরাপত্তা বাহিনী কঠোর ভাবে সেদেশের বিভিন্ন মসজিদ এবং ইসলামিক সেন্টারগুলো নিয়ন্ত্রণে রাখার জন্য পশ্চিমারা এ ধারণা করছে।
জরিপে দেখা গিয়েছে, ইউরোপ এবং বিভিন্ন আরবী দেশ থেকে যারা তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএলে যোগদান করেছে তাদের তুলনায় আলজেরিয়ানদের সংখ্যা অনেক কম।
এছাড়াও নব্বই খ্রিস্টাব্দে আলজেরিয়ায় অন্ধকারাচ্ছন্ন বছরগুলোর (সরকারের সাথে বিদ্রোহীদের যুদ্ধ) ফলে সেদেশে এধরণের রক্তক্ষয়ী ঘটনার পুনরাবৃত্তি ঘটতে দেবে না আলজেরিয়ান সরকার এবং সরকার সর্বোচ্চ চেষ্টার মাধ্যমে সন্ত্রাসীদের প্রতিরোধ করবে।
3309741

captcha