IQNA

পরমাণু আলোচনায় ইরানের অধিকার নিশ্চিত করতে হবে: আয়াতুল্লাহ কাশানি

4:19 - June 06, 2015
সংবাদ: 3311048
আন্তর্জাতিক বিভাগ : আয়াতুল্লাহ ইমামি কাশানি বলেন, মুসলিম বিশ্বের ব্যাপারে ইমামের অবস্থান, মুসলিম ঐক্য, অর্থনীতি, জনজীবন, শত্রুকে সনাক্ত করাসহ বিদেশিদের সাথে ইমাম যে নীতি-আদর্শ গ্রহণ করেছেন সেই নীতি থেকে কোনোভাবেই সরে আসা যাবে না।


বার্তা সংস্থা ইকনা: তেহরানের জুমার নামাজের খতিব আয়াতুল্লাহ মোহাম্মাদ ইমামি কাশানি বলেছেন, ইসলামি সরকার ব্যবস্থার স্বাতন্ত্র্য নিহিত তার আধ্যাত্মিক বৈশিষ্ট্যের মাঝে।

বিশ্বের বিভিন্ন রাষ্ট্রব্যবস্থার তুলনায় ইসলামি শাসন ব্যবস্থার মৌলিকত্ব, পার্থক্য, অবস্থান এবং গুরুত্ব তুলে ধরতে গিয়ে আয়াতুল্লাহ ইমামি কাশানি আজ একথা বলেন।

তিনি আরও বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রতিষ্ঠাতা ইমাম খোমেনি (রহ.)এর জীবনাদর্শ বর্তমান প্রজন্মের জন্য অনুসরণীয় এবং মূল্যবান।

আয়াতুল্লাহ ইমামি কাশানি গুরুত্বের সাথে বলেন, মুসলিম বিশ্বের ব্যাপারে ইমামের অবস্থান, মুসলিম ঐক্য, অর্থনীতি, জনজীবন, শত্রুকে সনাক্ত করাসহ বিদেশিদের সাথে ইমাম যে নীতি-আদর্শ গ্রহণ করেছেন সেই নীতি থেকে কোনোভাবেই সরে আসা যাবে না।

ইমাম খোমেনি (রহ.)এর মৃত্যুর পর সর্বোচ্চ নেতার উপস্থিতি ইসলামি প্রজাতন্ত্র ইরানের জন্য একটি নিয়ামত বলে মন্তব্য করেন আয়াতুল্লাহ কাশানি। তিনি বলেন, ইসলামি শাসন ব্যবস্থাসহ সমগ্র মুসলিম সমাজের জন্য তাঁর নেতৃত্ব খুবই গুরুত্বপূর্ণ কেননা তিনিও ইমাম খোমেনি (রহ)এর আদর্শ অনুসরণ করছেন।

জুমার নামাজের খতিব চলমান আলোচনার মাধ্যমে ইরানের পরমাণু সমস্যা নিরসনের আশাবাদ ব্যক্ত করে বলেন, এক্ষেত্রে ইরানি জনগণের অধিকার যাতে নিশ্চিত হয় সে ব্যাপারে আলোচক দলকে সতর্ক থাকতে হবে।#3311002



সূত্র : আইআরআইবি

captcha