IQNA

বিজ্ঞাপনের জন্য কাবা ঘরের প্রতীক’কে অপব্যবহার করছে যায়নবাদীরা

18:13 - June 06, 2015
সংবাদ: 3311445
আন্তর্জাতিক বিভাগ: দখলদার ইসরাইলের ‘হ্যাগেন ডাজ’ আইসক্রিম কোম্পানি নিজেদের বিজ্ঞাপনের জন্য কাবা ঘরের প্রতীক’কে অপব্যবহার করছে।

বার্তা সংস্থা ইকনা: যায়নবাদীদের কর্তৃত্বে আইসক্রিম কোম্পানি হ্যাগেন ডাজ পরিচালিত হয়ে আসছে। এ কোম্পানি নিজেদের বিজ্ঞাপন প্রচারের জন্য পবিত্র কাবা ঘরের প্রতীক ব্যবহার করছে।
প্রতিবেদন অনুযায়ী, যায়নবাদীরা বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সা.)কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রচার করার পর এবার মুসলমানদের ক্বিবলাকে তারা অবমাননা করছে।
বিশ্বের বেশ কয়েকটি দেশে হ্যাগেন ডাজ কোম্পানির আইসক্রিম বিক্রি করার জন্য বিশেষ দোকান রয়েছে।
3311267

captcha