IQNA

মসজিদে হামলা ও কুরআন অবমাননার সাথে জড়িত যুবক আটক

20:23 - June 07, 2015
সংবাদ: 3311878
আন্তর্জাতিক বিভাগ : সৌদি আরবের আল-কাসিম অঞ্চলের কয়েকটি মসজিদে হামলা এবং পবিত্র কুরআনের প্রতি অবমাননার ঘটনার সাথে জড়িত যুবককে আটক করে আর-রাস শহরের পুলিশ।


বার্তা সংস্থা ইকনা : আল-কাসিম অঞ্চলে পুলিশের মুখপাত্র বলেছেন : এ সম্পর্কে বেশ কয়েকটি অভিযোগ আমাদের হাতে জমা পড়ে। এরই ভিত্তিতে গোয়েন্দা পুলিশ ঘটনার সাথে জড়িত এক যুবককে (২০) আটক করেছে।

জিজ্ঞাসাবাদে তার বিরুদ্ধে আনীত অভিযোগের কথা স্বীকার করেছে ঐ যুবক।

পুলিশ আরো জানিয়েছে, অধিক জিজ্ঞাসাবাদের জন্য তাকে গণ আদালতের নিকট হস্তান্তর করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, আটককৃত ঐ যুবক অজ্ঞাত মানসিক রোগে আক্রান্ত।

উল্লেখ্য, কিছুদিন পূর্বে আল-কাসিম অঞ্চলের কয়েকটি মসজিদে অজ্ঞাত ব্যক্তির হামলার খবর প্রচারিত হয় এবং ঐ ব্যক্তিকে ধরিয়ে দেয়ার জন্য পুরস্কারও ঘোষণা করা হয়েছিল।#3311797

সূত্র : Saudi Gazette

captcha