
বার্তা সংস্থা ইকনা: মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের প্রতি অত্যাচারের তীব্র নিন্দা এবং সেদেশের মুসলমানদের রক্ষার জন্য ইসলামী সহযোগিতা সংস্থার নিকট আহ্বান জানিয়েছেন পাকিস্তানের জামায়াতে ওলামা পরিষদের প্রধান সাহেব জাদা আবুল খাইয়ের মুহাম্মাদ যোবায়ের।
যোবায়ের বলেন: অবৈধ মানব পাচারকারীর ব্যাপারে মালয়েশিয়ার সরকারের অতি তাড়াতাড়ি যথাযথ ব্যবস্থা গ্রহণ করার প্রয়োজন রয়েছে এবং এ ব্যাপারে পাকিস্তানের সরকারেরও ভূমিকা রাখা উচিত।
মিয়ানমারের চরমপন্থি বৌদ্ধদের অত্যাচারের ফলে রোহিঙ্গা মুসলমানেরা নিজেদের বাসগৃহ ত্যাগ করতে বাধ্য হচ্ছে। তারা এর নৌকায় করে সমুদ্রের মধ্যে জীবন যাপন করছে। এ সকল মুসলমানেরা সেখানেও খাদ্য এবং পানির অভাবের সম্মুখীন হচ্ছে।
নারী, পুরুষ এবং শিশু সহ প্রায় ২৫ হাজার রোহিঙ্গা মুসলমান আশ্রয়, খাবার এবং পোশাক ছাড়াই অসহায়ের মত সমুদ্রের বুকে জীবন যাপন করছে।
3312350