IQNA

ইরাকি জনগণের ঐক্য নস্যাৎ করতে চায় পাশ্চাত্য: সর্বোচ্চ নেতা

15:20 - June 18, 2015
সংবাদ: 3315880
আন্তর্জাতিক বিভাগ: ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, ইরাকি জনগণের মধ্যকার ঐক্য ও সংহতি নস্যাৎ করার ষড়যন্ত্র করছে পাশ্চাত্য। বুধবার সন্ধ্যায় সফররত ইরাকি প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদির সঙ্গে বৈঠকে একথা বলেন তিনি।



বার্তা সংস্থা ইকনা: সর্বোচ্চ নেতা বলেন, পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো ইরাকের রাজনৈতিক ও জাতীয় ঐক্যের ভিত্তিগুলো ধ্বংস করে দিতে চায়। কাজেই ইরাক সরকারকে সর্বশক্তি দিয়ে এ ষড়যন্ত্র প্রতিহত করতে হবে যাতে দেশটির শিয়া, সুন্নি, কুর্দি ও আরব জনগোষ্ঠীর সুদীর্ঘকালের ঐক্য অটুট থাকে।
উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএলের বিরুদ্ধে ইরাক সরকারের যুদ্ধের কথা উল্লেখ করে আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেন, বাগদাদের এ প্রতিরোধ যুদ্ধ মধ্যপ্রাচ্যের সব দেশের জন্য নিরাপত্তা বয়ে আনবে। তিনি বলেন, তাকফিরি সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধে যে বিষয়টি সবার দৃষ্টি আকর্ষণ করেছে তা হলো ইরাকি সেনাবাহিনীর সঙ্গে গণ-স্বেচ্ছাসেবী বাহিনীর যোগদান। এ যুদ্ধে অকুতোভয় ইরাকি যোদ্ধারা জঙ্গিদের বিরুদ্ধে বিজয়ী হবে।
সন্ত্রাস বিরোধী যুদ্ধের পাশাপাশি ইরাকি জনগণের মধ্যে ঐক্য ও সংহতি অটুট রাখতে তেহরান বাগদাদকে সব ধরনের সহযোগিতা দিয়ে যাবে বলে সর্বোচ্চ নেতা উল্লেখ করেন। সাক্ষাতে ইরাকি প্রধানমন্ত্রী আইএসআইএল বিরোধী যুদ্ধে তার দেশকে সহযোগিতার জন্য ইরানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সূত্র: রেডিও তেহরান
3315760
 

captcha