
বার্তা সংস্থা ইকনা : ইরানের বিশিষ্ট আলেম আয়াতুল্লাহ মোভাহহেদি কেরমানি বলেছেন, নিষেধাজ্ঞা আর হুমকির কাছে কখনোই মাথা নোয়াবে না তেহরান। আজ তেহরানের জুমার নামাজের খোতবায় তিনি বিভিন্ন ক্ষেত্রে ইরানের শক্তি-সামর্থ্য সম্পর্কে আরও বলেন, নিষেধাজ্ঞা ইরানের জন্য সমস্যা সৃষ্টি করলেও প্রতিরোধমূলক অর্থনীতি আর নিজেদের সামর্থ্যকে কাজে লাগিয়ে ইরান উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে।
জুমার নামাজের অস্থায়ী খতিব বলেন, পরমাণু চুক্তির প্রয়োজনীয়তা ইরানের চেয়ে আমেরিকারই বেশি। তারপরও নিষেধাজ্ঞা তুলে নেয়ার ব্যাপারে দর কষাকষির কারণ হলো ইরান এইসব নিষেধাজ্ঞাকে অন্যায় বলে মনে করে।
ছয় জাতিগোষ্ঠির সাথে আলোচনার ক্ষেত্রে ইরানের আলোচকদেরকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, আশা করি পরমাণু বিষয়ক আলোচনা ইরানের স্বার্থের অনুকূলেই শেষ হবে। ইরানের সবোর্চ্চ নেতার বক্তব্যকে উদ্ধৃত করে তিনি বলেন, কিছুতেই পরমাণু বিশেষজ্ঞদেরকে ইরানের সামরিক স্থাপনা পরিদর্শনের অনুমতি দেয়া হবে না।
ইরানে ইরাকি প্রধানমন্ত্রী হায়দার আল এবাদি’র সফরকে দু’দেশের মধ্যকার সম্পর্কের গভীরতার প্রমাণ বলে আয়াতুল্লাহ কেরমানি মন্তব্য করেন।
ইয়েমেন পরিস্থিতি সম্পর্কে বিশিষ্ট এই আলেম বলেন, সৌদি আরব নিজেকে ইসলাম এবং খাদেমুল হারামাইন বলে দাবি করছে, অথচ ইয়েমেনের মুসলমানদের বিরুদ্ধে এমন কোনো অপরাধ নেই যা তারা করছে না।3315988
সূত্র: আইআরআইবি